নড়াইলে তরুণ লেখক পরিষদের প্রথম কর্মীসভা

প্রতিবেদক, নড়াইল ।। গত ১১ মার্চ ২০১৮ রবিবার বাংলাদেশ তরুণ লেখক পরিষদ নড়াইল জেলার প্রথম কর্মীসভা অনুষ্ঠিত হয়। নড়াইল মনিকা একাডেমি কার্যালয়ে সকাল ১০টায় সংগঠনের জেলা সভাপতি মোঃ হৃদয় হোসেনের সভাপতিত্বে ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদ নড়াইল জেলার সাধারণ সম্পাদক এম…



প্রতিবেদক, নড়াইল ।। গত ১১ মার্চ ২০১৮ রবিবার বাংলাদেশ তরুণ লেখক পরিষদ নড়াইল জেলার প্রথম কর্মীসভা অনুষ্ঠিত হয়। নড়াইল মনিকা একাডেমি কার্যালয়ে সকাল ১০টায় সংগঠনের জেলা সভাপতি মোঃ হৃদয় হোসেনের সভাপতিত্বে ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদ নড়াইল জেলার সাধারণ সম্পাদক এম সবুজ সুলতান। এছাড়াও বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, সাংগঠনিক সম্পাদক আলমিচ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক সুরাইয়া শারমিন বন্যা, কলেজ বিষয়ক সম্পাদক মিঠুন কুমার বিশ্বাস ও প্রচার বিষয়ক সম্পাদক মোছাব্বির হোসেন মোরাদ।
উক্ত সভায় নতুন সদস্য সংগ্রহ, মাসিক চাঁদা নির্ধারণ, পরিচয়পত্র তৈরী, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, নবীন কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর, আগামী কর্মীসভার তারিখ নির্ধারণ করা হয়। এছাড়াও নড়াইল জেলা কমিটির জন্য ইনচার্জ মহোদয়ের নাম প্রস্তাব নিয়ে সম্পর্কে আলোচনা করা হয়।  

Related posts

বিগতদিনে তরুণ লেখকরাই এদেশের নতুন পথ দেখিয়েছে আগামীতে তরুণ লেখক পরিষদও এদিকেই এগিয়ে যাবে – মেনন

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের ২১শে গ্রন্থমেলা প্রকাশনা উপকমিটির উদ্যোগে বাংলা একাডেমীর মোড়ক উন্মোচন মঞ্চে পরিষদের সদস্যদের পাঁচটি…

Read more

তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মিলন ও সাধারণ সম্পাদক জিসান

বাংলাদেশ তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সম্মেলন গত ২৭ জুন ২০১৮ জেলা সদরে অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে কমিটির একটি…

Read more

মলয় স্যার পুনরায় সভাপতি ও রাম প্রসাদ বাগচী সাধারণ সম্পাদক নির্বাচিত

রিপোর্ট।। মাগুরা জেলায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের বুনাগাতী ডিগ্রী কলেজ শাখায় পুনরায় সভাপতি হলেন বাংলা বিভাগের প্রভাষক মলয় কান্তি মজুমদার …

Read more

Leave the first comment