মা,
নির্জনতার স্বাক্ষী হয়ে চাঁদ টা আলো নিভিয়ে দিয়ে রাতের অন্ধকারে হারিয়র গেলো। সারাটা দিনের হা হা কার আর কর্মব্যস্ততাকে বিদায় জানিয়ে নিশ্চুপ নিস্তব্দ রাত টা ঘুমিয়ে পড়েছে। মা তুমি রোজ আমাকে জিঙ্ঘাস করো আমি কেমন আছি, মা কোন দিন তোমাকে মিথ্যা বলিনি কিস্তু এই একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে রোজ রোজ আমাকে মিথ্যা বলতে হয়, প্রতি দিন আমাকে ভাল থাকার অভিনয় করতে হয়।
মা, পৃথিবীর আর কেউ না জানুক তুমি জান, তোমার মন জানে, আমি ভাল নেই মা, একটুও ভাল নেই। প্রতিটি ক্ষন প্রতিটি মহুর্ত নিজের সাথে লড়াই করছি, একটু ভাল থাকার জন্য। মা তোমার আদরে গড়া ২০ টা বছর আমি হারিয়ে ফেলেছি,আমি বড় একা হয়ে গেছি মা, এই আবদ্ধ জীবন থেকে মুক্ত করতে পারছি না। সততা, সরলতা, বিশ্বস্ততা দিয়ে ভালবাসা পাওয়া যায় না মা, শুধু কষ্ট আর যন্ত্রনা পাওয়া যায়। যে যাতনা দিনের পর দিন রাতের পর রাত গুলো চোখের জ্বলে কাটিয়ে যায়, যা সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না।
মা, আমি কোন দিন চাইনি কাউকে ভালবাসতে, শুধু এই ভয়ে যদি হারিয়ে ফেলি, আজ সেই ভয়টাই সত্যি হয়ে আমার জীবনে এলো। মা, আমি এমন একজনকে ভালবাসলাম যে সারাটা জীবন আমার কান্না হয়ে রয়ে গেল। মা, ওর মুখটাকে এক মহুর্ত আমি ভুলতে পারি না, আত্তাকে ছাড়া পৃথিবীর সব সুখ যে আমার কাছে অর্থহীন, মা আমাকে এই বিপদের ক্ষনে তোমার স্নেহের আঁচলে, তোমার বুকে আগলে রাখ মা, আমি যে আর পারছি না মা এই অসহ্য জ্বলা সহ্য করতে।
মা, এতোটা ভালবেসেও ওর কাছে প্রতারণা পেলাম, ও কেমন করে পারল আমার নিষ্পাপ জীবন টাকে বিষাক্ত করে দিয়ে নিজের সুখের নীড় সাজাতে, ওতো সুখেই আছে মা, অথচ ওই এক দিন আমার বুকে সুখের ছায়া খুজত, আজ আমাকে কষ্ট দিয়ে আমার সুখ কেড়ে নিয়ে দিব্যি সুখে আছে। আমি তো ওকে মিথ্যা কথা বলিনি, মিথ্যা স্বপ্ন দেখাই নি, তবে ও কেন এমন করল। যে ভালবাসার জন্য আমাকে বুকে টেনে নিল,আজ সেই ভালবাসা ভুলে গেল, আভিজাত্য আর টাকার লোভে। শুনেছি ভালবাসার জন্য নাকি মানুষ সব ত্যাগ করতে পারে , আমি তো ওকে গ্রহণ করেছি মা, ও শুধু ওর মিথ্যা অহংকার, আর সম্পদের লোভে, দামী অলংকারের লোভে আমার জীবন টাকে ধ্বংস করে দিল।
মা, ভালবাসা বলতে কিছুই নেই, ওদের কাছে জীবনের কোন দাম নেই, এই শহর আমার কাছে বিষাক্ত হয়ে গেছে। মা তোমার দোয়াই পারে আমাকে এই কষ্ট থেকে মুক্ত করতে, আমি আজ আমার আত্তার জন্য অপেক্ষা করি, ও আসবে, এই বিশ্বাস নিয়ে বেঁচে আছি, সারাটা জীবন থাকব। আল্লাহ তুমি তো সব জান, তুমি যা দিবে তা থেকে কেড়ে নেয়ার ক্ষমতা করো নেই। আর তুমি যা কেড়ে নেবে তা থেকে বাঁধা দেয়ার কেউ নেই। আত্তা যদি আমার জন্য হয়ে থাকে, তবে ইনশা আল্লাহ আমি ওকে পাবই।
মা, ভাল থেকো।

কামাল শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ তরুণ লেখক পরিষদ, মাগুরা জেলা কমিটি