নিউজ ডেস্ক।। অনলাইন জাতীয় কবিতা উৎসবের টানা ১৮৯ দিন অতিবাহিত হওয়ার পর অবশেষে আসতে চলছে সেই মাহেন্দ্রক্ষণ। ৪৮ জন প্রতিযোগীর পথপরিক্রমায় অনেকেই হাসিমুখে বিদায় নিয়েছেন এ প্লাটফর্ম থেকে। অবশেষে সেমিফাইনাল পর্ব শেষে ফাইনাল রাউন্ডে অংশ নিয়েছেন ১৫ জন প্রতিযোগী। ফাইনাল রাউন্ডও প্রায় শেষের পথে। উক্ত রাউন্ড চলাকালীন কোন প্রতিযোগীর পক্ষে অথবা বিপক্ষে নিউজ করা যাবেনা মর্মে এমন একটি বিশেষ চিঠি গ্রহণ করে বাংলাদেশ তরুণ লেখক পরিষদ। চিঠি পাঠানো হয় সভাপতি আশিকুল কায়েসের নিকট।
চিঠিটি পাঠানো হয় অনলাইন জাতীয় কবিতা উৎসবের নিয়ন্ত্রণ কমিটি থেকে।
সকল প্রতিবন্ধকতা পার করে শেষ করতে চলছে ২০২৩-২৪ সেশনের অনলাইন জাতীয় কবিতা উৎসবের পথযাত্রা। যেকোনদিন অর্থাৎ খুব শীঘ্রই প্রকাশ করা হবে প্রতিযোগীদের ফলাফল। ফলাফলে আসবে চমক। প্রতিযোগীদের মধ্যে থেকে হবেন একজন চ্যাম্পিয়ন, আর মূল শিরোপা শোভা পাবে তারই হাতে। এছাড়াও থাকছে প্রতিযোগীদের মধ্যে সেরা সাত এর সম্মান।
ইতোমধ্যে বিচারক টেবিল থেকে সকল প্রতিযোগীর কবিতার মান ও আবৃত্তির নম্বর তৈরি করা হয়েছে। দুই একদিনের মধ্যেই সমন্বয়কের নিকট জমা দেয়া হবে। বিশেষ পর্ব অর্পিতা দেব এর কবিতার সেশন শেষ হলেই অনলাইন নম্বরও জমা পড়বে একই টেবিলে।
তারপরই ফলাফল বিশ্লেষক কমিটির মিটিংয়ে নম্বর সমন্বয় শেষে ফলাফল প্রকাশ করবে অনলাইন জাতীয় কবিতা উৎসব কমিটি।
ফলাফল প্রকাশ করা হবে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের অনলাইন গণমাধ্যম www.bdtorunlakhok.com এ। এছাড়াও পাওয়া যাবে বাংলাদেশে অনলাইন জগতে বহুল প্রচারিত বিভিন্ন গণমাধ্যম নিউজ পোর্টাল ও সংবাদপত্রে।
চিঠির মাধ্যমে ডাক যোগেও জানিয়ে দেয়া হবে সেরা সাত স্থান অধিকারী প্রতিযোগীদের। একইসাথে দেয়া হবে পুরস্কার সংগ্রহের নির্দেশনা।




