আরো এক বার সাধিলেই খায় ….আতিয়ার

আশিকুল কায়েস রিপোর্ট ।। আজ বিকেল ৩ টায় রাজধানীর শ্যাওড়াপাড়ার এ্যাপেক্স ফার্নিচার শোরুমে অনুষ্ঠিত পুনর্মিলনী কর্মসূচির উপর পর্যালোচনামূলক এ্যালামনাইয়ের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেখ আতিয়ার রহমান। গ্রামের একটি গল্প টেনে সভাপতি বলেন, পরিবারের কোন সদস্য অভিমানের কায়দায় খাবারের উপর রাগ করেন এই ভেবে যে যদি আরও কয়েকবার কেউ…

আশিকুল কায়েস রিপোর্ট ।। আজ বিকেল ৩ টায় রাজধানীর শ্যাওড়াপাড়ার এ্যাপেক্স ফার্নিচার শোরুমে অনুষ্ঠিত পুনর্মিলনী কর্মসূচির উপর পর্যালোচনামূলক এ্যালামনাইয়ের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেখ আতিয়ার রহমান। 

গ্রামের একটি গল্প টেনে সভাপতি বলেন, পরিবারের কোন সদস্য অভিমানের কায়দায় খাবারের উপর রাগ করেন এই ভেবে যে যদি আরও কয়েকবার কেউ সাধে। অবশেষে যখন কেউ আর খাবারের জন্য সাধে না তখন মাটির দেয়ালে কয়লা দিয়ে নিজেই লিখে রাখে আরও এক বার সাধিলেই খায়। তিনি বলেন এ্যলামনাই হচ্ছে পুলুম স্কুলের ছাত্র-ছাত্রীদের সংগঠন। এখান থেকে কেউ মন খারাপ করে বেরিয়ে গেলে তার জন্য সারাজীবন এই এ্যলামনাইয়ের  দরজা খোলা থাকবে। কেউ খাবারের জন্য বলবে না। অনুরোধও করবে না, বরং তার জায়গা থাকবে তিনি যেন নিজে এসে সেটি নিশ্চিত করেন।
পূর্ণাঙ্গ কমিটি গঠনের সুবিধার্থে সভায় এগারো সদস্যের আহ্বায়ক কমিটিকে বর্ধিত করা যেতে পারে,  এমন একটি প্রস্তাব প্রতিনিধি কমিটি থেকে গ্রহণ করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য ও বিভিন্ন ব্যাচের প্রতিনিধিবৃন্দ।

Related posts

জাওয়ায়েদ সোহেল পেলেন সেরা তরুণ লেখক সম্মাননা

ডেক্স রিপোর্ট।। অনলাইন জাতীয় কবিতা উৎসব ২০২৩-২৪ সেশনের সেরা তরুণ লেখক সম্মাননা (তৃতীয় পুরস্কার) প্রদান করা হয়। পুরস্কারটি গ্রহণ করেন…

Read more

কবিতা প্রতিযোগিতায় সেরা তরুণ লেখক ও পাঠকপ্রিয়তা পুরস্কার পেলেন নড়াইলের কবি উজির আলী

তরুণ লেখকদের প্রতিভা বিকাশে অনলাইন কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সারাদেশে পাঠক প্রিয়তায় সেরা হয়েছেন নড়াইলের কবি উজির আলী। এ উপলক্ষে বাংলাদেশ…

Read more

সদস্য ফরম

https://bdtorunlakhok.blogspot.com/p/blog-page_24.html

Read more

Leave the first comment