প্রথম পরিচালনায় বাজিমাত করলেন তরুণ লেখক ও পরিচালক শাহজাহান। প্রশ্নপত্র ফাঁস বাংলাদেশের জাতীয় ইস্যু গুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইস্যু। প্রতিবছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় পর্দার আড়ালেই শুরু হয় ভর্তি বানিজ্য। এই বানিজ্যের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও লেখক পরিষদের সদস্য অামিমুল এহসান লিখেছেন এক রহস্যময় গল্প। অার এই গল্প অবলম্বনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং লেখক পরিষদের স্থায়ী কমিটির সদস্য শাহজাহান নির্মাণ করলেন স্বল্পদৈর্ঘ্য চলচিত্র, “কোশ্চেন অাউট”।

কিছুদিন অাগেই ইউ টিউব চ্যানেল, “রঙ্গিন সম্পান ” এ এসেছে এই ফিল্মের ট্রেইলর। যা দর্শক মহলে ব্যাপকভাবে অালোচিত হয়েছে। এ ব্যাপারে পরিচালক শাহজাহান বলেন, “গল্পটা এমনভাবে সাজানো হয়েছে যে, অাপনি শেষ দৃশ্য দেখার অাগে প্রশ্ন পত্র ফাঁসের ঘোরের মধ্যে থাকবেন “।
গল্পের রচয়িতা অামিমুল এহসান বলেন, ” ভার্সিটি ভর্তির স্বপ্ন দেখা ছোট ভাই বোনদের সচেতনতা বৃদ্ধির জন্যই অামার ” কোশ্চেন অাউট“ গল্পটা ।
অভিনয় করেছেন, হৃদিতা, অাজিম, নীরব, নাজমুল সহ অনেকেই।
https://www.youtube.com/watch?v=KvEXYm9H8uI&feature=youtu.be



