![]() |
| আশিকুল কায়েস ও মো: শাহজাহান |
“সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ তরুণ লেখক পরিষদ কেন্দ্রীয় কমিটি দরিদ্রদের মাঝে নতুন পোশাক বিতরণ কর্মসূচির ঘোষণা করেছে। দরিদ্র ও পথ শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সারাদেশের বিভিন্ন জেলায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের বিশেষ প্রতিনিধি দল কাজ করছে। ইতোমধ্যে ঢাকা জেলাতে সংগ্রকৃত শাড়ি ও লুঙ্গি দরিদ্র মানুষের মাঝে পৌছে দিয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা তরুণ লেখক পরিষদ আগামী ২২ জুন ২০১৭ যশোরের বারান্দিপাড়া মাঠ পাড়ায় সকাল সাড়ে ১১ টা থেকে বস্ত্রবিতরণ কর্মসূচি ঘোষণা করেছে। সেই সাথে পথশিশুদের একবেলা গোস ভাত খাওয়ানোর কর্মসূচিও রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর সিটি কলেজের গনীত বিভাগের সহকারি অধ্যাপক জনাব জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ ও ব্যবস্থাপনা সম্পাদক জনাব কামাল শাহরিয়ার। উপস্থিত থাকবেন বারান্দীপাড়া মাঠপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ লোকমান হোসাইন।
মাগুরা জেলায় পোশাক বিতরণ কর্মসূচি ইতোমধ্যে সমাপ্ত হয়েছে।
বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সভাপতি আশিকুল কায়েস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এক বিবৃতিতে বলেন, আমরা শুধু একটি গন্ডির মধ্যে কয়েকটা মানুষের মাঝে সীমাবদ্ধ থাকতে চায় না, আমাদের সংগঠন যেহেতু সৃজনশীল সংগঠন, মানুষের জন্য-দেশের জন্য আমরা ভালো কিছু করতে চাই। বিগতদিনে আমরা ঢাকায় কর্মসূচি পালন করলেও এখন আমরা চেষ্টা করেছি দেশের বিভিন্ন জেলাতে ছড়িয়ে দিতে। আমরা সেটাও পেরেছি। ভবিষ্যতেও আমরা ভালো কাজের মাধ্যমে মানুষের পাশে থাকবো।
যে সমস্ত জেলাগুলোয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে নেতৃবৃন্দ তার সফলতা কামনা করেন।




