চেনা-অচেনা ।। কে. এস. সাদিয়া জামান ।।

পৃথিবীর বুকে মানুষ আছে কতআকাশে হয়তো তাঁরাও নেই তত,মানুষের ভিড়ে পড়ে চেনা বড় দায়কোনটা আসল কোনটা নকল বোঝা মুশকিল।কত মানুষ কত করে ছলসেই মায়ায় পড়ে চোখ করে টলমল,মানুষ বড় আজব জিনিসকেউ কী তোরা সত্যিকারের মানুস চিনিস ?কত রকম মানুষ আছে পৃথিবীর তরেকেউ খায় লুটেপুটে কেউ বা চুরি করে,স্বার্থের সময় সবে…

পৃথিবীর বুকে মানুষ আছে কত
আকাশে হয়তো তাঁরাও নেই তত,
মানুষের ভিড়ে পড়ে চেনা বড় দায়
কোনটা আসল কোনটা নকল বোঝা মুশকিল।

কত মানুষ কত করে ছল
সেই মায়ায় পড়ে চোখ করে টলমল,
মানুষ বড় আজব জিনিস
কেউ কী তোরা সত্যিকারের মানুস চিনিস ?

কত রকম মানুষ আছে পৃথিবীর তরে
কেউ খায় লুটেপুটে কেউ বা চুরি করে,
স্বার্থের সময় সবে হাতে পায়ে ধরে
স্বার্থ ফুরালে পরে কেটে পড়ে।

মানুষের চরিত্র বোঝা মুশকিল
খারাপ কারো দেখলে পরে হাসে খিলখিল,
আজব এই দুনিয়া আজব সব মানুষ
নেশার লাটিম ঘুরছে আবার আকাশে উড়ছে ফানুস।

চেনা এই পৃথিবী তবু মানুষগুলো অচেনা
কেউ খাচ্ছে গোশভাত কেউ খেতে পায় না,
চেনা মানুষগুলো আবার এক নিমিষেই রয়না
এই পৃথিবীর মানুষের মন বোঝা যায় না।

এত কিছু পেয়েও বলে আরো তাদের চায়
এদের ভবিষ্যতের হবে কি উপায় ???

সদস্য, বুনাগাতী ডিগ্রী কলেজ, মাগুরা

Related posts

হাঁড় ।। শচীন্দ্রনাথ বিশ্বাস ।।

আমার বয়স আজ আঠাশএকাত্তরের উৎকণ্ঠায় আমার কান্না শোনেনি কেউ সেদিন২৫ শে মার্চের বিষাক্ত রাতের আগুনে জন্মতারিখের পঞ্জিকা ভশ্মে মিশেছে।নয়’মাস পরে…

Read more

চিত্রা পাড়ের মেয়ে ।। ফিলিমা নাজনীন মিরা ।।

হে মোর বাল্য সাথী, চির বহমান স্রোতস্বিনী; আঁকাবাঁকা পথে চলিছ বহিয়া শান্ত উদাসিনী। দুর শহরে বসিয়া আজ ভাবিতেছি তব কথা;…

Read more

অমর একুশে গ্রন্থমেলা ২০১৭তে তরুণ লেখকদের অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের প্রস্তুতিপর্বে লেখকদের নাম প্রকাশ

রাইসুল ডেস্ক ।। বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মাধ্যমে মহান একুশে গ্রন্থমেলায় তরুণ লেখকেরা লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটানোর সুযোগ পান। একক…

Read more

Leave the first comment