অভিনয় জগতের তরুণ মুখ রায়হান সিদ্দিক ময়নার সাক্ষাতকার

বাংলাদেশ তরুণ লেখক পরিষদ যশোর জেলার সাধারণ সম্পাদক ও একই সাথে অভিনয় জগতের তরুণ মুখ যার অভিনয় মানুষকে আকৃষ্ট করেছে বারবার তিনি তরুণ লেখক পরিষদের গর্ব রায়হান সিদ্দিক ময়না। যার একান্ত সাক্ষাতকারে আছেন রাইসুল ইসলাম।  রায়হান সিদ্দিক ময়নাপ্রশ্ন : রায়হান ভাই আপনার সম্পর্কে তরুণ লেখক পরিষদের গণমাধ্যম কিছু জানতে চাই…

বাংলাদেশ তরুণ লেখক পরিষদ যশোর জেলার সাধারণ সম্পাদক ও একই সাথে অভিনয় জগতের তরুণ মুখ যার অভিনয় মানুষকে আকৃষ্ট করেছে বারবার তিনি তরুণ লেখক পরিষদের গর্ব রায়হান সিদ্দিক ময়না। যার একান্ত সাক্ষাতকারে আছেন রাইসুল ইসলাম।

 

রায়হান সিদ্দিক ময়না

প্রশ্ন : রায়হান ভাই আপনার সম্পর্কে তরুণ লেখক পরিষদের গণমাধ্যম কিছু জানতে চাই ?
উত্তর : হ্যা নিশ্চয়ই বলুন কি জানতে চান 
প্রশ্ন : আপনার লক্ষ্য কি  ?
উত্তর : আসলে মানুষের লক্ষ্যতো অনেক কিছু করার থাকে ঠিক তেমনি আমারও বেশ কিছু লক্ষ্য আছে, তবে এখন আমি এগিয়ে যাচ্ছি আমার নাট্যজীবনকে সামনে নিয়ে আর প্রতিষ্ঠিত একজন অভিনেতা হওয়ায় আমার লক্ষ্য।
প্রশ্ন : অভিনয় জগতে তরুণ মুখ হিসেবে আপনার নাম বারংবার শুনেছি, তারপরও জানতে ইচ্ছে করে নিজেকে 
        প্রতিষ্ঠার জন্য আপনি কতটা যত্নবান ? 
উত্তর : আমি ছোট বেলা থেকেই অভিনয় চর্চা শুরু করেছি আর এখন আমি তির্যক যশোরের একজন নাট্যশিল্পী বাংলাদেশ টেলিভিশনেও নিয়মিত কাজ করছি ikthus media এর সহকারী পরিচালক হিসেবে। বাংলদেশ তরুণ লেখক পরিষদের যশোর জেলার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছি।  এভাবেই নিজেকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টায় আছি।
প্রশ্ন : আপনার সফলতায় কাদের অবদান সবচেয়ে বেশি ?
উত্তর : দেখুন আমি এখনো সফল কিনা আমি জানিনা। তবে প্রতিনিয়ত আমাকে যারা সাহস দিয়েছেন আমার পরিবার আমার বন্ধুরা আর অভিনয় শিক্ষা আমি পেয়েছি আমার সংগঠন তির্যক যশোর থেকে আর একজন আছেন যিনি তির্যক যশোরের সাধারণ সম্পাদক, আমার অভিনয় জীবনের পথ প্রদর্শক দীপংকর দাদা, এছাড়া খুব কাছ থেকে সাহস এবং নানা রকম দিকনির্দেশনা দিয়েছেন জীবন দা। যে বর্তমানে কাওসার আহামেদর প্রধান সহকারী পরিচালক এমন আরও বেশ কয়েকজন শুভাকাংখী আছেন। এছাড়াও বাংলাদেশ তরুণ লেখক পরিষদতো আছেই।
প্রশ্ন : শুনলাম সামনে কোন একটি নাটকে আপনি কাজ করবেন, সেটা সম্পর্কে একটু বলবেন ?
উত্তর : হ্যাঁ। ঈদুল আযহার জন্য ৫পর্বের একটি নাটকের কথা চলছে আর আগামী ২৫-২৭আগস্ট রাজিব গোলদারের রচনা ও নির্দেশনায় একটি নাটকে কাজ করবো।  
প্রশ্ন : আপনার সফলতাকে দর্শক কিভাবে দেখবে বলে আশা করেন ? 
উত্তর : আমি আসলে সবসময় একটু positive আশা করি so আমার মনে হয় আমার সফলতাকে দর্শক নান্দনিকভাবেই নিবে।
প্রশ্ন : আপনার সাথে আড্ডায় আসতে পেরে খুবই আনন্দিত, আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের সময় দেওয়া 
        জন্য আপনাকে তরুণ লেখক পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
উত্তর : আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানায় বাংলদেশ তরুণ লেখক পরিষদকে।

Related posts

বিগতদিনে তরুণ লেখকরাই এদেশের নতুন পথ দেখিয়েছে আগামীতে তরুণ লেখক পরিষদও এদিকেই এগিয়ে যাবে – মেনন

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের ২১শে গ্রন্থমেলা প্রকাশনা উপকমিটির উদ্যোগে বাংলা একাডেমীর মোড়ক উন্মোচন মঞ্চে পরিষদের সদস্যদের পাঁচটি…

Read more

তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মিলন ও সাধারণ সম্পাদক জিসান

বাংলাদেশ তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সম্মেলন গত ২৭ জুন ২০১৮ জেলা সদরে অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে কমিটির একটি…

Read more

মলয় স্যার পুনরায় সভাপতি ও রাম প্রসাদ বাগচী সাধারণ সম্পাদক নির্বাচিত

রিপোর্ট।। মাগুরা জেলায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের বুনাগাতী ডিগ্রী কলেজ শাখায় পুনরায় সভাপতি হলেন বাংলা বিভাগের প্রভাষক মলয় কান্তি মজুমদার …

Read more

Leave the first comment