আগামীকাল বাংলাদেশ তরুণ লেখক পরিষদের বস্ত্র বিতরণ

যশোর জেলা প্রতিবেদক ।। ৬ ডিসেম্বর ২০১৭ বিকেল ৪টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের যশোর জেলা শাখার উদ্যোগে শীতার্ত গরীব দুঃখি মানুষের মাঝে বারান্দীপাড়া মোল্যাপাড়া বাঁশতলায় শীতবস্ত্র বিতরণ করা হবে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মোট এগারোটি সেক্টরের মধ্যে যশোর জেলা ছিল ৮ নম্বর সেক্টর। কমান্ডার এমএম মঞ্জুর এর বলিষ্ঠ নেতৃত্বে যশোর জেলা…


Image may contain: 1 person, text

যশোর জেলা প্রতিবেদক ।। ৬ ডিসেম্বর ২০১৭ বিকেল ৪টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের যশোর জেলা শাখার উদ্যোগে শীতার্ত গরীব দুঃখি মানুষের মাঝে বারান্দীপাড়া মোল্যাপাড়া বাঁশতলায় শীতবস্ত্র বিতরণ করা হবে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মোট এগারোটি সেক্টরের মধ্যে যশোর জেলা ছিল ৮ নম্বর সেক্টর। কমান্ডার এমএম মঞ্জুর এর বলিষ্ঠ নেতৃত্বে যশোর জেলা প্রথম শত্রুমুক্ত হয়। এই দিনটিকে বিশেষ দিন হিসেবে সম্মানিত করে আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ তরুণ লেখক পরিষদ দুঃখি মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি নিয়েছে।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা সদ্য কমান্ডার জনাব মোহাম্মদ আলী স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মাগুরা জেলার সাহিত্য বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় প্রতিনিধি ও রেডিও বেতার খুলনার স্বরচিত কবিতা আবৃত্তিকার জনাব শচীন্দ্রনাথ বিশ্বাস এবং যশোর ক্যন্টনমেন্ট কলেজের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান জনাব এসএম তাজউদ্দিন। সভাপতিত্ব করবেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের যশোর জেলা শাখার সভাপতি মোঃ হাসিবুর রহমান হাসিব। কর্মসূচিটি সঞ্চালনা করবেন জেলা শাখার সাধারণ সম্পাদক রায়হান সিদ্দিক ময়না।

Related posts

বিগতদিনে তরুণ লেখকরাই এদেশের নতুন পথ দেখিয়েছে আগামীতে তরুণ লেখক পরিষদও এদিকেই এগিয়ে যাবে – মেনন

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের ২১শে গ্রন্থমেলা প্রকাশনা উপকমিটির উদ্যোগে বাংলা একাডেমীর মোড়ক উন্মোচন মঞ্চে পরিষদের সদস্যদের পাঁচটি…

Read more

তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মিলন ও সাধারণ সম্পাদক জিসান

বাংলাদেশ তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সম্মেলন গত ২৭ জুন ২০১৮ জেলা সদরে অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে কমিটির একটি…

Read more

মলয় স্যার পুনরায় সভাপতি ও রাম প্রসাদ বাগচী সাধারণ সম্পাদক নির্বাচিত

রিপোর্ট।। মাগুরা জেলায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের বুনাগাতী ডিগ্রী কলেজ শাখায় পুনরায় সভাপতি হলেন বাংলা বিভাগের প্রভাষক মলয় কান্তি মজুমদার …

Read more

Leave the first comment