।। আতিক হাসান ।।

আঘাতে এবার চূর্ণ হয়েছি,
পূর্ণ হওয়ার আশাতে।
নিজেরে দিয়েছি সঁপে বাহুতে,
পেয়েছি তীব্র অগ্নি গভীরে,
নির্মল আলো চাওয়াতে৷
হারাতে চেয়ে মেঘেদের সাথে,
ভেঙেছি ঘূর্ণি হাওয়াতে।
চাওয়া তারে ছিল অপরাধ বড়৷
মনের গলাতে ফাঁসি।
ভেঙ্গে নিজেরেই বানাতে চেয়েছি,
তার ঠোটভরা হাসি।
খুশি মুখে আজ মেঘ আবরণ,
গিয়েছি হাসতে ভুলে,
যখনি ভেবেছি সব খুশি এনে,
তার হাতে দেব তুলে।


