তরুণ কবি আব্দুল আলীম

মো.আব্দুল আলীম ১৯৮৬ খ্রিষ্টাব্দের ২১ সেপ্টেম্বর মাগুরা জেলার শালিখা থানার শুইতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ঈমান উদ্দীন মোল্যা, মাতার নাম মোছা. ছবিরন নেছা। তিনি ২০০৩ খ্রিষ্টাব্দে পুলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয় থেকে এস.এস.সি.,২০০৫ খ্রিষ্টাব্দে বুনাগাতী ডিগ্রি মহাবিদ্যালয় থেকে এইচ.এস.সি. এবং ২০০৯ খ্রিষ্টাব্দে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ…

মো.আব্দুল আলীম ১৯৮৬ খ্রিষ্টাব্দের ২১ সেপ্টেম্বর মাগুরা জেলার শালিখা থানার শুইতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ঈমান উদ্দীন মোল্যা, মাতার নাম মোছা. ছবিরন নেছা। তিনি ২০০৩ খ্রিষ্টাব্দে পুলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয় থেকে এস.এস.সি.,২০০৫ খ্রিষ্টাব্দে বুনাগাতী ডিগ্রি মহাবিদ্যালয় থেকে এইচ.এস.সি. এবং ২০০৯ খ্রিষ্টাব্দে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে বি.এ.(অনার্স) বাংলা ডিগ্রি অর্জন করেন। এছাড়াও ২০১০ খ্রিষ্টাব্দে তিনি যশোর সরকারি এম.এম. কলেজ থেকে কৃতিত্বের সাথে এম.এ. ডিগ্রি লাভ করেন, স্কুল জীবন থেকেই তিনি কাব্যচর্চার সাথে জড়িত ; মূলত বিরহের কবিতা লেখায় তিনি সিদ্ধহস্ত। এ পর্যন্ত প্রকাশিত তাঁর যৌথ কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘কাব্যরস'(২০১৫),’অমর কাব্যগাঁথা'(২০১৫),’অভিলাষ'(২০১৬), ‘কাব্যগাঁথা'(২০১৭) এছাড়াও তাঁর কবিতা ‘দৈনিক মাগুরা’, ‘সাপ্তাহিক গ্রামীণ বাংলা’, ‘তারুণ্যের সংগ্রাম’, ‘মাসিক স্বকণ্ঠ’,’মাসিক কারেন্ট নলেজ’ ত্রৈমাসিক সাহিত্য সাম্প্রতিক’ ও ‘নবদিগন্ত জ্ঞানোদয়’ পত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশ তরুণ লেখক পরিষদের একজন সক্রিয় সদস্য, তিনি ত্রৈমাসিক সাহিত্য সাম্প্রতিক পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন, তিনি বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানে বাংলা ভাষা সাহিত্যের লেখক হিসেবে কর্মরত আছেন। এখনো এই তরুণ লেখক তাঁর ক্ষুরধার লেখনী দিয়ে পাঠক সমাজকে মাতিয়ে রেখেছেন, আজীবন তিনি দেশের সাধারণ মানুষের কথা ও বিরহী মনের অব্যক্ত কথাকে কবিতার ছন্দে ছন্দে ফুটিয়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন।

Related posts

বিগতদিনে তরুণ লেখকরাই এদেশের নতুন পথ দেখিয়েছে আগামীতে তরুণ লেখক পরিষদও এদিকেই এগিয়ে যাবে – মেনন

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের ২১শে গ্রন্থমেলা প্রকাশনা উপকমিটির উদ্যোগে বাংলা একাডেমীর মোড়ক উন্মোচন মঞ্চে পরিষদের সদস্যদের পাঁচটি…

Read more

তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মিলন ও সাধারণ সম্পাদক জিসান

বাংলাদেশ তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সম্মেলন গত ২৭ জুন ২০১৮ জেলা সদরে অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে কমিটির একটি…

Read more

মলয় স্যার পুনরায় সভাপতি ও রাম প্রসাদ বাগচী সাধারণ সম্পাদক নির্বাচিত

রিপোর্ট।। মাগুরা জেলায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের বুনাগাতী ডিগ্রী কলেজ শাখায় পুনরায় সভাপতি হলেন বাংলা বিভাগের প্রভাষক মলয় কান্তি মজুমদার …

Read more

Leave the first comment