
বাংলাদেশ তরুণ লেখক পরিষদের লালমনিরহাট জেলা শাখার সভাপতি জনাব জামাল হোসেন বিপুল ভোটে রংপুর বিভাগীয় যুব ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত হওয়ার সংবাদে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সংগঠনের সভাপতি আশিকুল কায়েস ও সাধারণ সম্পাদক উম্মে হানি মেঘলা।
নেতৃবৃন্দ বলেন, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় লেখকদের ভূমিকা যে অপরিসীম তারই প্রমাণ রাখলেন জামাল হোসেন।তার কর্মই তাকে জাতির জন্য নতুন পথ দেখাবে।


