নীলফামারী জেলায় তরুণ লেখক পরিষদের ত্রাণ বিতরণ

 নিজস্ব প্রতিবেদক ।। বাংলাদেশ তরুণ লেখক পরিষদের নীলফামারী জেলা কমিটির উদ্যোগে আজ ১৫ সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০টায় জলঢাকা উপজেলার হরিশ্চন্দ্র পাঠ এলাকায় জেলা কমিটির সভাপতি হবিবর রহমান শাহ্ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র রায়ের উপস্থাপনায় ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এসময় বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ…

 নিজস্ব প্রতিবেদক ।। বাংলাদেশ তরুণ লেখক পরিষদের নীলফামারী জেলা কমিটির উদ্যোগে আজ ১৫ সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০টায় জলঢাকা উপজেলার হরিশ্চন্দ্র পাঠ এলাকায় জেলা কমিটির সভাপতি হবিবর রহমান শাহ্ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র রায়ের উপস্থাপনায় ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক প্রকৌশলী এসএম শফিকুল আলম ডাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আশিকুল কায়েস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, জেলা তরুণ লেখক পরিষদের উপদেষ্টা নূর মো. আলমগীর এবং দৈনিক নীলফামারী বার্তার প্রকাশক ও সম্পাদক মো. শীষ রহমান।
সৃজনশীল সংগঠন বাংলাদেশ তরুণ লেখক পরিষদ অসহায় মানুষের পাশে সহানুভূতির হাত বাড়িয়ে দেয়ায় প্রকৌশলী শফিকুল আলম ডাবলু উন্নয়নমূখী এই পরিষদকে স্বাগত জানান এবং পরিষদ সবসময় মানুষের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন।
আশিকুল কায়েস বলেন, বাংলাদেশ তরুণ লেখক পরিষদ শুধু লেখালেখির মধ্যে সীমাবদ্ধ নয়, সৃজনশীল কর্মকা-ের অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। দিনবদলের অগ্রসৈনিক হিসেবে তরুণ লেখক পরিষদ আগামীতে আরও ব্যাপক ভূমিকা রাখবে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা কমিটির সহ সভাপতি এসএম সানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রতন চন্দ্র রায়, অর্থ সম্পাদক মো. মাসুদ রানা মুন, সাহিত্য সম্পাদক আহমেদ কিবরিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজ আনাম, দপ্তর সম্পাদক মুকুল রায়, যোগাযোগ ও ব্যবস্থাপনা সম্পাদক জোনাব আলী, সাংস্কৃতিক সম্পাদক অপু রায় প্রমুখ।

Related posts

বিগতদিনে তরুণ লেখকরাই এদেশের নতুন পথ দেখিয়েছে আগামীতে তরুণ লেখক পরিষদও এদিকেই এগিয়ে যাবে – মেনন

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের ২১শে গ্রন্থমেলা প্রকাশনা উপকমিটির উদ্যোগে বাংলা একাডেমীর মোড়ক উন্মোচন মঞ্চে পরিষদের সদস্যদের পাঁচটি…

Read more

তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মিলন ও সাধারণ সম্পাদক জিসান

বাংলাদেশ তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সম্মেলন গত ২৭ জুন ২০১৮ জেলা সদরে অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে কমিটির একটি…

Read more

মলয় স্যার পুনরায় সভাপতি ও রাম প্রসাদ বাগচী সাধারণ সম্পাদক নির্বাচিত

রিপোর্ট।। মাগুরা জেলায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের বুনাগাতী ডিগ্রী কলেজ শাখায় পুনরায় সভাপতি হলেন বাংলা বিভাগের প্রভাষক মলয় কান্তি মজুমদার …

Read more

Leave the first comment