পথশিশু ও দরিদ্রদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করল বাংলাদেশ তরুণ লেখক পরিষদ

 রায়সুল ইসলাম ডেস্ক ।।  আজ বেলা ১২টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদ যশোর জেলা কমিটির উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তরুণ লেখক পরিষদ যশোর জেলা কমিটির সভাপতি হাসিবুর রহমান হাসিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ময়নার সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যশোরের পূর্ববারান্দীপাড়া মাঠপাড়ায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…

 

রায়সুল ইসলাম ডেস্ক ।।  আজ বেলা ১২টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদ যশোর জেলা কমিটির উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তরুণ লেখক পরিষদ যশোর জেলা কমিটির সভাপতি হাসিবুর রহমান হাসিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ময়নার সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যশোরের পূর্ববারান্দীপাড়া মাঠপাড়ায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ ব্যবস্থাপনা সম্পাদক কামাল শাহরিয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বারান্দীপাড়া মাঠপাড়া জামে মসজিদের পেশ ইমাম মো: লোকমান হোসাইন।
আগামীদিনে গরীব ও দু:খি মানুষের পাশে লেখক পরিষদ আরও শক্ত অবস্থান থাকবে বলে বক্তারা তাদের মত ব্যক্ত করেন। বক্তারা আরও বলেন, সৃজনশীল সংগঠন হিসেবে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কোন জুড়ি নেই। সেইসাথে দেশের বিত্তবান ব্যক্তিদের লেখক পরিষদের কাজের স্বার্থে ও গরীব দুঃখি মানুষের স্বার্থে এগিয়ে আসার আহ্বান জানান।

Related posts

বিগতদিনে তরুণ লেখকরাই এদেশের নতুন পথ দেখিয়েছে আগামীতে তরুণ লেখক পরিষদও এদিকেই এগিয়ে যাবে – মেনন

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের ২১শে গ্রন্থমেলা প্রকাশনা উপকমিটির উদ্যোগে বাংলা একাডেমীর মোড়ক উন্মোচন মঞ্চে পরিষদের সদস্যদের পাঁচটি…

Read more

তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মিলন ও সাধারণ সম্পাদক জিসান

বাংলাদেশ তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সম্মেলন গত ২৭ জুন ২০১৮ জেলা সদরে অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে কমিটির একটি…

Read more

মলয় স্যার পুনরায় সভাপতি ও রাম প্রসাদ বাগচী সাধারণ সম্পাদক নির্বাচিত

রিপোর্ট।। মাগুরা জেলায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের বুনাগাতী ডিগ্রী কলেজ শাখায় পুনরায় সভাপতি হলেন বাংলা বিভাগের প্রভাষক মলয় কান্তি মজুমদার …

Read more

Leave the first comment