বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা ও সুচারুরূপে লেখকদের পরিচালনার জন্য কেন্দ্র থেকে সার্কুলারের মাধ্যমে জেলা ও কলেজ কমিটি পুনরায় গঠনের ঘোষণা করা হয়। ১৯ এপ্রিল মঙ্গলবার ২০১৬ তারিখে পাবনা জেলা সদস্যদের প্রেরিত তালিকার ভিত্তিতে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে সভাপতি আশিকুল কায়েস এর সভাপতিত্বে পাবনা জেলা পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম হোসেন।
অনিক আহমেদ সভাপতি ও রাকিবুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মোট ৬ সদস্য বিশিষ্ট পাবনা জেলা পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক বিপুল হাসান, সাহিত্য বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নয়ন খান।
সংগঠনের সভাপতি আশিকুল কায়েস বলেন, দেশের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে সৃজনশীলতার মনোভাব জাগ্রত করতে হবে। ছাত্র ছাত্রীদের মধ্যে তারুণ্য বাস করে আর সেই তারুণ্য জাগ্রত করতে তরুণ লেখক পরিষদ ছাড়া আর অন্যকোন বিকল্প শক্তি থাকতে পারে না। তিনি আরও বলেন, একুশে গ্রন্থমেলায় আমরা যেমন তরুণ লেখকদের আত্মপ্রকাশ ঘটিয়ে থাকি, ঠিক তেমনি বছরের অন্যান্য সময়েও লেখকদের বহিস্কার করার মত ঘটনা ঘটিয়ে থাকি। আপনারা লেখেন, মনের খোরাক মেটানোর জন্য লিখতে হবে, ঐ লেখায় লিখবেন যে লেখাটা পড়ে জাতি উন্নতির আশা করতে পারবে। সেই লেখার মধ্যে নিজেকে সমর্পণ করবেন না, যে লেখা আপনার নিহত হবার কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ তরুণ লেখক পরিষদ একটি লেখকের অভিভাবক হয়ে ততোক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত লেখকের লেখনির মধ্যে ন্যায়-নীতি ও সত্য-নিষ্ঠা অবস্থান করবে।
পাবনায় অনিক সভাপতি ও রাকিবুল ইসলাম সাধারণ সম্পাদক
বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা ও সুচারুরূপে লেখকদের পরিচালনার জন্য কেন্দ্র থেকে সার্কুলারের মাধ্যমে জেলা ও কলেজ কমিটি পুনরায় গঠনের ঘোষণা করা হয়। ১৯ এপ্রিল মঙ্গলবার ২০১৬ তারিখে পাবনা জেলা সদস্যদের প্রেরিত তালিকার ভিত্তিতে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে সভাপতি আশিকুল কায়েস এর সভাপতিত্বে পাবনা জেলা…
Related posts

বিগতদিনে তরুণ লেখকরাই এদেশের নতুন পথ দেখিয়েছে আগামীতে তরুণ লেখক পরিষদও এদিকেই এগিয়ে যাবে – মেনন
আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের ২১শে গ্রন্থমেলা প্রকাশনা উপকমিটির উদ্যোগে বাংলা একাডেমীর মোড়ক উন্মোচন মঞ্চে পরিষদের সদস্যদের পাঁচটি…

তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মিলন ও সাধারণ সম্পাদক জিসান
বাংলাদেশ তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সম্মেলন গত ২৭ জুন ২০১৮ জেলা সদরে অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে কমিটির একটি…

মলয় স্যার পুনরায় সভাপতি ও রাম প্রসাদ বাগচী সাধারণ সম্পাদক নির্বাচিত
রিপোর্ট।। মাগুরা জেলায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের বুনাগাতী ডিগ্রী কলেজ শাখায় পুনরায় সভাপতি হলেন বাংলা বিভাগের প্রভাষক মলয় কান্তি মজুমদার …

