শুরু হতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের পাবনা জেলা নির্বাচন। ইতোমধ্যে এসংক্রান্ত নির্বাচনী সার্কুলার প্রকাশ করা হয়েছে। মোট সাতটি ধাপে পাবনা জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান সম্বয়ক জনাব দেবাশিস ভট্টাচার্য্য এর নির্দেশনায় নির্বাচন কার্যক্রম পরিচালনা করবেন আশিকুল কায়েস, মোঃ শাহজাহান মিয়া, সাবিরা সুলতানা, আব্দুল হালিম। জেলা ভিত্তিক সার্বক্ষণিক কাজে সক্রিয়ভাবে সহযোগিতা করবেন ইনচার্জ জীবন মাহমুদ।
অন্যান্য নির্বাচন থেকে পাবনা জেলা নির্বাচনে যোগ করা হয়েছে ভিন্নমাত্রা। তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে এনির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন সংক্রান্ত সার্কুলার ১৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখে প্রকাশ করা হয়।
সার্কুলার/নি/উ/০২ ১৮/০২/২০২১ সম্মানিত সুধীজন, সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদ পাবনা জেলা শাখার আসন্ন ৩য় মেয়াদের নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা নির্বাচন উপকমিটির প্রধান সমন্বয়ক উপদেষ্টা জনাব দেবাশিস ভট্টাচার্য্য এর নেতৃত্বে সহকারী সমন্বয়ক আশিকুল কায়েস, সদস্য মোঃ শাহজাহান, সাবিরা সুলতানা, আব্দুল হালিম ও জেলা ইনচার্জ জীবন মাহমুদ এর নির্দেশনায় নির্বাচন পরিচালিত হবে। নির্বাচনের ক্ষণগণনা কার্যক্রম আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২১ খ্রিঃ তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক্ষেত্রে ২য় নির্বাচনে গঠিত কমিটির কার্যক্রম ২৪ তারিখ পর্যন্ত বহাল থাকবে এবং তৎপরবর্তী কার্যক্রমের ক্ষমতা নিস্ক্রিয় বলে গণ্য হবে। ৩য় মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত পাবনা জেলার ০৩ জন নিরপেক্ষ সদস্যদের দ্বারা গঠিত আহ্বায়ক কমিটি নির্বাচন উপকমিটির নেতৃত্বে নির্বাচন পরিচালিত করবেন। সার্কুলার প্রকাশিত হবার ০৩ দিনের মধ্যে ইনচার্জ জীবন মাহমুদ এর মাধ্যমে সহকারী সমন্বয়ক জনাব আশিকুল কায়েস বরাবর আহ্বায়ক কমিটির সদস্যদের নামের তালিকা প্রেরণ করার জন্য বর্তমান সভাপতি জনাব অনিক আহমেদকে নির্দেশ প্রদান করা যাচ্ছে। উপকমিটির সদস্যবৃন্দ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিভিন্ন কাজে নিয়োজিত থাকবেন। প্রয়োজনের স্বার্থে জেলা কমিটির বর্তমান সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ সার্বিক সহযোগিতা করতে বাধ্য থাকবেন। এছাড়াও নির্বাচন উপকমিটি ইচ্ছা করলে কমিটির যেকোন সদস্যদের সহযোগিতার আশা রাখে। প্রধান সমন্বয়কের নির্দেশনা মোতাবেক নিম্নোক্ত ৭টি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। (২৫ ফেব্রুয়ারি ২০২১ খ্রিঃ তারিখ হতে ক্ষণগণনা কার্যক্রম চলমান শুরু) ১। সদস্যপদ রেজিস্ট্রেশন ও নবায়নের তারিখ নির্ধারণ। (২০ দিন) ২। নির্বাচন উপকমিটি কর্তৃক পূর্ণাঙ্গ সদস্য পদ ঘোষণা। (প্রথম ধাপ শেষ হবার ৩ দিনের মধ্যে) ৩। প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল। (সময়সীমা ২য় ধাপ শেষ হবার ৫ দিনের মধ্যে) ৪। সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর নাম ঘোষণা। (৩য় ধাপ শেষ হবার ৩ দিনের মধ্যে) ৫। প্রার্থী প্রচারাভিযানের সুযোগ। (৪র্থ ধাপ শেষ হবার ১০ দিনের মধ্যে) ৬। এসএমএস (01973777522) এ ভোট গ্রহণ ও বেসরকারি ফলাফল ঘোষণা। (প্রচারাভিযানের শেষ দিন) ৭। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। (অনলাইনভিত্তিক: ৬ষ্ঠ ধাপ শেষ হবার ৩ দিনের মধ্যে) নোট: দিন রদবদলের প্রয়োজনে নির্বাচন উপকমিটি চূড়ান্ত করবে। দেবাশিস ভট্টচার্য্য প্রধান সমন্বয়ক জেলা নির্বাচন উপকমিটি বাংলাদেশ তরুণ লেখক পরিষদ


