
পুত্র সন্তানের জনক হলেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সভাপতি আশিকুল কায়েস ও রিজভী সুলতানা বৃষ্টি। গত ১২ মে ২০২৩ মাগুরার লাইফ কেয়ার ক্লিনিকে অস্ত্রপচারের পর নবজাত পুত্র সন্তানের জন্ম হয়। কোলজুড়ে আলোকিত করলো এই শিশু সন্তান।
আশিকুল কায়েস ও রিজভী সুলতানা বৃষ্টির বিবাহের পর এই প্রথম সন্তান।
পুত্র সন্তানের খুশিতে সবাই মাতোয়ারা। এই খুশিতে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটিসহ সর্বস্তরের সদস্যবৃন্দ শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বিভিন্ন গণমাধ্যমে খুশির বার্তা ছড়িয়ে দিয়েছেন।


