আশিকুল কায়েস রিপোর্ট ।। আজ বেলা ৩টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পুলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সমাগম ঘটে। বিভিন্ন সেশনে পাশ করা এসএসসি শিক্ষার্থীদের এখানে জমায়েত ছিল চোখে পড়ার মত। প্রাক্তন ছাত্র মিজানুর রহমানের সভাপতিত্বে ও মোঃ উজ্জ্বল মাহমুদের সঞ্চালনায় সমাগমটি প্রাণবন্ত হয়ে ওঠে। এসময় প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ঐক্যতার ভিত্তিতে পুলুম স্কুলের ঐতিহ্য রক্ষার প্রশ্নে আলোচনা করা হয়। স্কুলের উন্নয়ন ও শ্রেষ্ঠ স্কুলের শিক্ষার্থী হিসেবে আগামীতে যাতে উত্তরসূরীরা আমাদের মত পরিচয় বহন করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। আমাদের প্রিয় স্কুলের এখনও সেই ক্ষত সৃষ্টি হয়নি, ক্ষত তৈরির পেছনে যারা কাজ করে তারা কোনদিন স্কুলের ভালো চাইতে পারেনা। তাই সময় থাকতে প্রাক্তন শিক্ষার্থীদের পুলুম স্কুলের ঐতিহ্য রক্ষা দায়িত্ব গ্রহন করতে হবে। সমাবেশে উপস্থিত আলোচকরা একথা বলেন। অন্যান্যদের মাঝে আলোচনায় অংশ নেন প্রাক্তন শিক্ষার্থী ও বুয়েটের প্রফেসর ড. কামরুল ইসলাম, মেজর মোঃ মাহবুবুর রহমান, ডিএমপির এএসপি মোঃ রবিউল ইসলাম, মোসাঃ নাদিয়া সুলতানা, মোঃ হাসান আলী, মোঃ সাহেখুজ্জামান, মোঃ ওয়াহিদুজ্জামান, এ্যাড. সাইফ আল ইমন, আরব আলী, মিলটন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আশিকুল কায়েস, মাহবুব এলাহী, আতিকুজ্জামান, তামিম হোসেন, জাকিরুল আলম, ইকরামুল হাসান, সেলিম সিকদার, সম্রাট সাহা, আশিকুর রহমান, জাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, বিপ্লব বন্দি, জসিম উদ্দিন, হারুন অর রশিদ, মেহের আলী, সৌরভ হাসান, আবুল কালাম আজাদ, মামুন রিয়াজ, সৈয়দ রসিট আলী, মোঃ শাহবুদ্দিন, সৈয়দ আল ইমরান, সুজন, মাহবুবুর রহমান সহ প্রমুখ।
আগামী ২৬ জানুয়ারি ২০১৮ শুক্রবার বেলা ৩টায় আইইউবিতে সম্মেলনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি এডহক কমিটি গঠন করা হবে বলে ঘোষণা দেয়া হয়। এছাড়া উল্লেখিত তারিখে সম্মেলন সফল করতে ও পুলুম স্কুলের ঐতিহ্য রক্ষায় সকল প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।
পুলুম স্কুলের ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসছে প্রাক্তন শিক্ষার্থীরা
আশিকুল কায়েস রিপোর্ট ।। আজ বেলা ৩টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পুলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সমাগম ঘটে। বিভিন্ন সেশনে পাশ করা এসএসসি শিক্ষার্থীদের এখানে জমায়েত ছিল চোখে পড়ার মত। প্রাক্তন ছাত্র মিজানুর রহমানের সভাপতিত্বে ও মোঃ উজ্জ্বল মাহমুদের সঞ্চালনায় সমাগমটি প্রাণবন্ত হয়ে ওঠে। এসময় প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ঐক্যতার…
Related posts

বিগতদিনে তরুণ লেখকরাই এদেশের নতুন পথ দেখিয়েছে আগামীতে তরুণ লেখক পরিষদও এদিকেই এগিয়ে যাবে – মেনন
আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের ২১শে গ্রন্থমেলা প্রকাশনা উপকমিটির উদ্যোগে বাংলা একাডেমীর মোড়ক উন্মোচন মঞ্চে পরিষদের সদস্যদের পাঁচটি…

তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মিলন ও সাধারণ সম্পাদক জিসান
বাংলাদেশ তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সম্মেলন গত ২৭ জুন ২০১৮ জেলা সদরে অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে কমিটির একটি…

মলয় স্যার পুনরায় সভাপতি ও রাম প্রসাদ বাগচী সাধারণ সম্পাদক নির্বাচিত
রিপোর্ট।। মাগুরা জেলায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের বুনাগাতী ডিগ্রী কলেজ শাখায় পুনরায় সভাপতি হলেন বাংলা বিভাগের প্রভাষক মলয় কান্তি মজুমদার …
