
শম্ভু মৈত্র। তিনি ১৯৮১ সালের ০৫ আগস্ট মাগুরা জেলার কুচিয়ামোড়া ইউনিয়নে স্বনামধন্য ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা শিশির মৈত্র ও মাতা মীরা রাণী মৈত্রর পরিবারে শম্ভুনাথ বড় ছেলে। ছোট ভাই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। জনাব শম্ভুনাথ বৈবাহিক জীবনে ২ সন্তানের জনক। তিনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত সুনামের সাথে বিএসএস (সম্মান), এমএমএস, বিএড ডিগ্রী অর্জন করেন।

২০০৪ সাল থেকে ঐতিহ্যবাহী পুলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত রেখেছেন। এছাড়াও বাংলাদেশ স্কাউটস, শালিখা, মাগুরার সহকারী কমিশনার ও ব্রাহ্মণ কল্যান সংঘ, মাগুরা সদর শাখার সহ সভাপতি এবং মাগুরার লোকনাথ সেবা সংঘ এর ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ক্রীড়াঙ্গনের বাংলাদেশ বেতারে বহুল প্রচারিত সুকণ্ঠের অধিকারী জনাব শম্ভুনাথ ধারাভাষ্যকার হয়ে কোটি কোটি ভক্তদের মনিকোঠায় বাস করছেন। ২০১২ সাল থেকে মাগুরা জেলা শাখার বাংলাদেশ তরুণ লেখক পরিষদের গুরুত্ব দ্বায়িত্ব পালন করছেন। তাঁর জীবদ্দশায় লিখেছেন বহু গল্প ও কবিতা। যা বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মাধ্যমে প্রকাশিত হবার সুযোগ ঘটেছে। ২০২০ সালে অনুষ্ঠিতব্য বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মাগুরা জেলা শাখার ৩য় কাউন্সিল অধিবেশনে তিনি সভাপতি প্রার্থী। লেখক দরদি ও বহু গুণে গুণান্বিত মানবের জন্য রইলো শুভকামনা। (বিটিএলপি রিপোর্ট)



