
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ তরুণ লেখক পরিষদের তৃতীয় কেন্দ্রীয় সম্মেলন-২০১৭ রাজধানীর তোপখানা রোডস্থ শহীদ রাসেল স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ তারিখ শুক্রবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক কাঠামোর ওপর ভিত্তি করে মাগুরা, যশোর, পাবনা ও ঢাকা জেলার মোট ২৮টি কলেজের ৩ জন প্রতিনিধি নিয়ে ১৪১ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এর মধ্যে ১২৬টি ভোট কাস্ট হয়।
তিনটি জেলায় ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং ঢাকার প্রতিনিধিদের এসএমএস এর মাধ্যমে ভোট গ্রহণ শেষে শুক্রবার ফলাফল ঘোষণা করা হয়। এতে আশিকুল কায়েস ১১১ ভোট পেয়ে সভাপতি ও হাসানুজ্জামান হাসান ৫০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ভোটগ্রহণ শেষে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের প্রধান উপদেষ্টা সাব্বাহ্ আলী খান কলিন্স নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
একই সাথে ২৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করা হয়।
আশিকুল কায়েস- সভাপতি
হাসানুজ্জামান হাসান- সাধারণ সম্পাদক
সেলিম হোসেন- সহ-সভাপতি
উম্মে হানি মেঘলা- সহ-সাধারণ সম্পাদক
শাহজাহান- সহ-সাধারণ সম্পাদক
সংরক্ষিত- অর্থ বিষয়ক সম্পাদক
আতিকুল ইসলাম- সাংগঠনিক সম্পাদক
রুহুল আমীন- সহ সাংগঠনিক বিষয়ক সম্পাদক
আলী আজিম খাঁন- সহ সাংগঠনি বিষয়ক সম্পাদক
সংরক্ষিত- মহিলা বিষয় সম্পাদক
সাবিরা সুলতানা- সহ মহিলা বিষয়ক সম্পাদক
শাহেদ রাইয়ান- সাহিত্য বিষয়ক সম্পাদক
শামীম রেজা- সহ সাহিত্য বিষয়ক সম্পাদক
কামাল শাহরিয়ার- যোগাযোগ ও ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক
সত্য প্রকাশ রাজ চৌধুরী- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক
জীবন মাহমুদ- সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক
শাওন ফারাজী- কলেজ বিষয়ক সম্পাদক
ইমরান হোসেন- প্রচার বিষয়ক সম্পাদক
কাঞ্চন চক্রবর্তী- সহ প্রচার সম্পাদক
ইদ্রীস আলী- আইন বিষয়ক সম্পাদক
আরিফ স্যার- সহ আইন বিষয়ক সম্পাদক
শফিকুল ইসলাম- গবেষণা বিষয়ক সম্পাদক
সোহেল মাহমুদ- পরিবেশ বিষয়ক সম্পাদক
মাসুদ হোসেন- দপ্তর বিষয়ক সম্পাদক
সবিতা সরকার- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
সৌরভ আলম সাবিদ- প্রকাশনা বিষয়ক সম্পাদক



