বুনাগাতী ডিগ্রী কলেজে মলয় কান্তি মজুমদার সভাপতি ও সাদিয়া সাধারণ সম্পাদক

 রাইসুল ইসলাম ডেস্ক ।। আজ ৪ মার্চ ২০১৭ শনিবার বেলা ১২টায় বুনাগাতী ডিগ্রী কলেজে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কমিটি প্রণয়নের কাজ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। অত্র কলেজের বাংলা বিভাগের প্রভাষক মলয় কান্তি মজুমদার সভাপতি ও প্রথম বর্ষের ছাত্রী কে.এস. সাদিয়া জামানকে সাধারণ সম্পাদক করে মোট ৮ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা…

 রাইসুল ইসলাম ডেস্ক ।। আজ ৪ মার্চ ২০১৭ শনিবার বেলা ১২টায় বুনাগাতী ডিগ্রী কলেজে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কমিটি প্রণয়নের কাজ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। অত্র কলেজের বাংলা বিভাগের প্রভাষক মলয় কান্তি মজুমদার সভাপতি ও প্রথম বর্ষের ছাত্রী কে.এস. সাদিয়া জামানকে সাধারণ সম্পাদক করে মোট ৮ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি বৃষ্টি মিনা, সাংগঠনিক সম্পাদক লিমা খাতুন, অর্থ সম্পাদক সুচন্দন গয়ালী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, সাহিত্য বিষয়ক সম্পাদক রাখি বিশ্বাস, সদস্য দিপ্তি বৈরাগী ও তানাজ খান।
সফলভাবে কমিটি গঠন হওয়ায় কেন্দ্রীয় কমিটির সভাপতি আশিকুল কায়েস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম হোসেন সন্তোষ প্রকাশ করেছেন।
আশিকুল কায়েস বলেন, মাগুরা জেলা শুধু প্রথম নিরক্ষরমুক্ত জেলা হিসেবে গৌরব অর্জন করাটায় শেষ কথা নয় বরং মাগুরা জেলা আরও বিশেষায়িত গুণ মানুষের সামনে তুলে ধরার জন্য অপেক্ষা করছে। যেটা শুধু প্রকাশের সময়ের ব্যাপার মাত্র।
বুনাগাতী ডিগ্রী কলেজে কমিটি গঠন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় পরিষদের সাথে জড়িত মাগুরা জেলার সদস্যদের তিনি অভিনন্দন জানান।
কলেজের সকল ছাত্র-ছাত্রীদের সম্মুখে কমিটি ঘোষণা করেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় সদস্য কামাল শাহরিয়ার। এসময় উপস্থিত ছিলেন তরুণ লেখক পরিষদের মাগুরা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. টিটো মোল্যা।
কামাল শাহরিয়ার বলেন, সাহিত্য এমন একটি জিনিস এটা যত বেশি চর্চা করা হবে ততবেশি চকচকে হবে। মানুষের মূল্যবোধ ও নৈতিকতা সৃষ্টিতে বর্তমানে সাহিত্য ও সৃজনশীলকর্মের উপর বেশি করে প্রভাব বিস্তার করতে হবে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়লেই শুধু হবে না, সঠিক মনুষ্যত্বের পরিচয় দিতে বেশি বেশি করে জ্ঞান অর্জন করতে হবে। যেটার আত্মরক্ষা শুধু সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমেই সম্ভব।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাদের দায়িত্ব বুঝে নেন এবং নিষ্ঠার সাথে এগুরু দায়িত্ব পালন করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

Related posts

বিগতদিনে তরুণ লেখকরাই এদেশের নতুন পথ দেখিয়েছে আগামীতে তরুণ লেখক পরিষদও এদিকেই এগিয়ে যাবে – মেনন

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের ২১শে গ্রন্থমেলা প্রকাশনা উপকমিটির উদ্যোগে বাংলা একাডেমীর মোড়ক উন্মোচন মঞ্চে পরিষদের সদস্যদের পাঁচটি…

Read more

তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মিলন ও সাধারণ সম্পাদক জিসান

বাংলাদেশ তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সম্মেলন গত ২৭ জুন ২০১৮ জেলা সদরে অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে কমিটির একটি…

Read more

মলয় স্যার পুনরায় সভাপতি ও রাম প্রসাদ বাগচী সাধারণ সম্পাদক নির্বাচিত

রিপোর্ট।। মাগুরা জেলায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের বুনাগাতী ডিগ্রী কলেজ শাখায় পুনরায় সভাপতি হলেন বাংলা বিভাগের প্রভাষক মলয় কান্তি মজুমদার …

Read more

Leave the first comment