
নিজস্ব প্রতিবেদক ।। বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে লেখক পরিষদের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল ৫ নভেম্বর ২০১৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে বিকেল ৫টার সময় লেখক পরিষদের প্রকাশনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী একুশে গ্রন্থমেলাকে সামনে রেখে বাংলাদেশ তরুণ লেখক পরিষদ তাদের কর্মসূচি সফল করতে কলেজ কেন্দ্রীক বেকে বসেছে তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটি। যেসমস্ত কলেজে লেখক পরিষদের কার্যক্রম ধীরগতিতে কার্যক্রম পরিচালনা করছে সেসমস্ত কলেজকে কঠোর হুশিয়ারি দিয়ে বলা হয়েছে আগামী ১ মাসের মধ্যে কলেজে শক্ত অবস্থান নিতে না পারলে পুনরায় কমিটি গঠন করা হবে। বোরহানুদ্দিন কলেজে পুনরায় কমিটি গঠনের বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নোটিশ প্রদান করা হয়। এইমর্মে আলী আজিম খানকে আহ্বায়ক করে মোট তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- রাইসুল ইসলাম ও জয় । (প্রতিবেদক)



