মা যে চোখের মণি

কে.এস সাদিয়া মা যে মোর গেছে চলি না জানি কোন পথ ভুলি, শূণ্য খাঁচায় একলা আমি মাকে করি ডাকাডাকি সাড়া তো দিলো না মা কাঁপলো আমার অন্তরযামী। মা যে মোর ডাকবে না আর খোকা বলি আমি কেমন করে মাকে ভুলি, মা ছিল মোর আশার দুয়ার কেমন করে এক নিমিষে মাগো…

কে.এস সাদিয়া

মা যে মোর গেছে চলি

না জানি কোন পথ ভুলি,

শূণ্য খাঁচায় একলা আমি

মাকে করি ডাকাডাকি

সাড়া তো দিলো না মা

কাঁপলো আমার অন্তরযামী।

মা যে মোর ডাকবে না আর

খোকা বলি আমি

কেমন করে মাকে ভুলি,

মা ছিল মোর আশার দুয়ার

কেমন করে এক নিমিষে মাগো

আমায় করলে পর?

কেমন করে দিলে ফাঁকি

দেওনা সাড়া করি যে এত ডাকাডাকি,

শহর থেকে ফিরলে বাড়ী

দেখবো না আর মায়ের স্নেহ মাখা মুখখানি

মুছবে না আর আঁচল দিয়ে

ঘাম ঝরানো সেই পানি।

খোকা খোকা ডাকে বাড়ী ভরা মাতন

এখন আর ফিরলে ঘরে মায়ের মত

কেউ করে না যতন,

কেমন করে পারলে গো মা একলা ছাড়ি

এখন আর তোমার টানে ফিরবো না মা বাড়ী।

চুপি চুপি কাঁদি আমি

নিরবধি গেছো চলি তুমি,

মাগো কেমন করে তোমার খোকা

থাকবে একা ঘরে

একলা ঘরে কাঁদি আমি ডরে।

তোমার কোলে মাথা রেখে সুখের স্বপ্ন দেখি

তোমায় ছাড়া মাগো কেমনে হবো সুখি?

ফিরবে কি মা তারার মাঝে

দূর থেকে ডাকবে কি মা সন্ধ্যা সাঁঝে?

চাঁদের আলোয় বেসো ভালো

তারার মাঝে প্রদ্বীপ জ্বালো

তোমার প্রহর গুনে কাটাবো রাত,

ঘুমের মাঝে এসো গো মা ধরো

তোমার ছোট্ট খোকার হাত।

Related posts

জাওয়ায়েদ সোহেল পেলেন সেরা তরুণ লেখক সম্মাননা

ডেক্স রিপোর্ট।। অনলাইন জাতীয় কবিতা উৎসব ২০২৩-২৪ সেশনের সেরা তরুণ লেখক সম্মাননা (তৃতীয় পুরস্কার) প্রদান করা হয়। পুরস্কারটি গ্রহণ করেন…

Read more

কবিতা প্রতিযোগিতায় সেরা তরুণ লেখক ও পাঠকপ্রিয়তা পুরস্কার পেলেন নড়াইলের কবি উজির আলী

তরুণ লেখকদের প্রতিভা বিকাশে অনলাইন কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সারাদেশে পাঠক প্রিয়তায় সেরা হয়েছেন নড়াইলের কবি উজির আলী। এ উপলক্ষে বাংলাদেশ…

Read more

সদস্য ফরম

https://bdtorunlakhok.blogspot.com/p/blog-page_24.html

Read more

Leave the first comment