আশিকুল কায়েস ।। একএক করে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্যে আগামীকাল সমাপ্ত হতে যাচ্ছে ছাত্র জীবনের অধ্যায়। পড়ালেখা করানোর জন্য আমার বাবা মা সিদ্ধান্ত নিয়েছিলেন১৯টি বছর আগে। ছাত্রবস্থায় প্রতিটি ক্লাসে উত্তীর্ণ হবার জন্য সৃষ্টিকর্তার কাছে কতবার হাত তুলেছি সেটা জানা নেই। তবে এতটুকু মনে আছে এই উচ্চশিক্ষা অর্জন করতে গিয়ে আমার বাবা মাকে ছেড়েছি প্রায় ৮ বছর আগে। কিন্তু এই উচ্চশিক্ষা আমাদের কি দিয়েছে? এটা কি পেরেছে আমার বাবা মায়ের সুখ কিনে দিতে? উত্তরটা বড়ই জটিল। দিয়েছে শুধু ঢাকা শহরে বসে উচ্চশিক্ষার নামে বাবার কষ্টে উপার্জিত কয়েক গাদা টাকা অনিষ্ট করতে। আগামীকাল পরীক্ষার তেমন কোন প্রস্ততি নেই আমার মধ্যে, কেউ কেউ আমার সামনে নতুন বই কিনলো, আবার কেউ বাংলাবাজারের পুরাতন বইয়ের লাইব্রেরি থেকে একদিনের জন্য ভাড়াও নিয়েছে। পরীক্ষার আগেরদিন পড়ে দিব্বি পাশ করেও যাচ্ছি। আমরা পরীক্ষার খাতায় যা লিখি একটু যদি এসএসসি শিক্ষাব্যবস্থায় এই উচ্চশিক্ষাকে কল্পনা করি তাহলে আমার মনে হয় সৃষ্টিকর্তা স্বয়ং উপর থেকে নেমে এসে পাশ নাম্বার লিখে দিলেও অলিক বলে প্রমানিত হবে। উচ্চশিক্ষা অর্জনে অভিজ্ঞতাতো আর কম হলো না। শুধু মনে হয় কেন আমরা পাশ করি? পাশ করার কি যোগ্যতা আছে আমাদের মধ্যে? নাকি উচ্চশিক্ষাটায় এমন? আমাদের মধ্যে যারা উচ্চশিক্ষা অর্জন করেছে তাদের কাছে (জিপিএ ৫ পাওয়া এসএসসি শিক্ষার্থীদের মত) একই প্রশ্ন জিজ্ঞাসা করুন নেপালের রাজধানির নাম কি? বাচ্চারাতো সাহস করে বলেছে নেপচুন, আর আমাদের মতো আবাল ছাত্ররা মাথা চুলকিয়ে বলবে বয়সতো আর কম হলো না অতসব মনে থাকে নাকি? শুধু মনে থাকে গুলিস্থানের বাসে উঠে ছাত্র বলে ২টাকা চালিয়ে দেওয়া। আর সন্ধ্যা হলেই বাবার পাঠানো টাকায় রমনা, সোহরাওয়ার্দী উদ্যানে বসে প্রেমিকার ফুসকা খাওয়ার আবদার পূরণ করা। ক্যাম্পাসে গিয়ে বড় ভাইদের সালাম দিয়ে দখলবাজি আর ক্ষমতাবাজির লড়াই করা।
বাবা মা তোমাদের বলছি তোমাদের স্বপ্ন -আশা-আকাঙ্খা বাস্তবায়ন করেছি, উচ্চশিক্ষা এখন আমার হাতে, কিন্তু তোমাদের কাছ ছাড়া করে একোন উচ্চশিক্ষা অর্জনে পাঠালে যে আমি লজ্জা ঘৃণায় ফলাফল নিয়ে তোমাদের কাছে যেতে বিবেক বাধা দিচ্ছে। সরকার আমার জন্য কিছু করতে পারবে না। আমি যে দেশ ওতোমাদের জন্য বোঝা এটা উচ্চশিক্ষাতেই পেয়েছি। আমাদের ছেড়ে চলে যাবার সময় হয়তো তোমাদের হয়েছে। তুমি পঙ্গু অবস্থায় সংসারে পড়ে না থাকলে হয়তো বুঝতাম না। সরকার কি পারবে বিগতদিনগুলি তোমার কাছে আমায় ফিরিয়ে দিতে। জানি পারবে না। কারণ সরকার যে তোমার মতই পঙ্গু।
আশিকুল কায়েস, সভাপতি, বাংলাদেশ তরুণ লেখক পরিষদ
