তরুণ লেখকদের কর্মসূচি সফল করতে প্রকাশনা, নির্বাচক ও অনুষ্ঠান উদযাপন কমিটিতে যারা থাকছেন

রাইসুল ইসলাম ডেস্ক ।। বাংলাদেশ তরুণ লেখক পরিষদের প্রকাশনা কমিটির সভা গতকাল ৫ নভেম্বর ২০১৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সভাপতি ও সাহিত্য সাম্প্রতিক ম্যাগাজিনের সম্পাদকমণ্ডলীর সভাপতি আশিকুল কায়েস, সম্পাদক হাসানুজ্জামান হাসান, বার্তা সম্পাদক কামাল শাহরিয়ার, সাহিত্য সম্পাদক আব্দুল আলীম, সাক্ষাতকার বিষয়ক…

রাইসুল ইসলাম ডেস্ক ।। বাংলাদেশ তরুণ লেখক পরিষদের প্রকাশনা কমিটির সভা গতকাল ৫ নভেম্বর ২০১৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সভাপতি ও সাহিত্য সাম্প্রতিক ম্যাগাজিনের সম্পাদকমণ্ডলীর সভাপতি আশিকুল কায়েস, সম্পাদক হাসানুজ্জামান হাসান, বার্তা সম্পাদক কামাল শাহরিয়ার, সাহিত্য সম্পাদক আব্দুল আলীম, সাক্ষাতকার বিষয়ক সম্পাদক আলী আজীম খাঁন। এছাড়াও উপস্থিত ছিলেন কবি নজরুল কলেজের তরুণ লেখক পরিষদের সভাপতি আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ। 
প্রকাশনা কমিটির সভায় ২১শে গ্রন্থমেলায় তরুণ লেখকদের কাজ সচারুরূপে পরিচালনার জন্য পূর্ব ঘোষিত কমিটির নাম প্রকাশ করা হয়।
নির্বাচক কমিটিতে যারা থাকছেন- প্রধান নির্বাচক আব্দুল আলীম, নির্বাচক কমিটির সদস্য আতিকুল ইসলাম ও সোহেল হোসেন।
প্রকাশনা কমিটিতে যারা থাকছেন- প্রকাশনা কমিটির প্রধান আশিকুল কায়েস, সদস্য হাসানুজ্জামান হাসান, কামাল শাহরিয়ার, আব্দুল আলীম ও রাইসুল।
অনুষ্ঠান উদযাপন কমিটিতে যারা থাকছেন- কামাল শাহরিয়ার, মোহাম্মদ সোহেল হোসেন, আলী আজীম খাঁন, সাহেদ রাইয়ান, উম্মে হানি মেঘলা, জয়, সোহেল মাহমুদ, সজিব, আতিকুল ইসলাম, হিসাম।
সভায় প্রকাশনা কমিটি বাইরেও পরিষদের কেন্দ্রীয় প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঢাকার বোরহানুদ্দিন কলেজে লেখক পরিষদের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নোটিশ প্রদান করা হয়। এইমর্মে আলী আজিম খানকে আহ্বায়ক করে মোট তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- রাইসুল ইসলাম ও জয় । (প্রতিবেদক)

Related posts

বিগতদিনে তরুণ লেখকরাই এদেশের নতুন পথ দেখিয়েছে আগামীতে তরুণ লেখক পরিষদও এদিকেই এগিয়ে যাবে – মেনন

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের ২১শে গ্রন্থমেলা প্রকাশনা উপকমিটির উদ্যোগে বাংলা একাডেমীর মোড়ক উন্মোচন মঞ্চে পরিষদের সদস্যদের পাঁচটি…

Read more

তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মিলন ও সাধারণ সম্পাদক জিসান

বাংলাদেশ তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সম্মেলন গত ২৭ জুন ২০১৮ জেলা সদরে অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে কমিটির একটি…

Read more

মলয় স্যার পুনরায় সভাপতি ও রাম প্রসাদ বাগচী সাধারণ সম্পাদক নির্বাচিত

রিপোর্ট।। মাগুরা জেলায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের বুনাগাতী ডিগ্রী কলেজ শাখায় পুনরায় সভাপতি হলেন বাংলা বিভাগের প্রভাষক মলয় কান্তি মজুমদার …

Read more

Leave the first comment