গন্তব্য ।। সৈকত কানন ।।

আমি অসীমের পথ দিতেছি পাড়ি : ব্যবাক সমুদ্দুর, অজস্র রোদ্দুর পথ। কখনো জল,কখনো স্থল কখনো বন্ধুর,ফের সমতল। যে পথে আজন্মকাল পড়েনিকো কভু কারো পদচিহ্ন আমি সেই পথ দিতেছি পাড়ি রেখে মোর ক্ষতচিহ্ন। ক্লান্তিতে টালমাটাল, ক্ষুদায় বেসামাল উসকো চুলে,জীর্ণ বসনে আমি হাঁটিতেছি নি:সঙ্গ নির্বাক। জ্বলেতেছি অনলে,ভিজিতেছি জলে ভাসিতেছি জোৎস্নার শুভ্র কল্লোলে…


























আমি অসীমের পথ দিতেছি পাড়ি : ব্যবাক সমুদ্দুর, অজস্র রোদ্দুর পথ। কখনো জল,কখনো স্থল কখনো বন্ধুর,ফের সমতল। যে পথে আজন্মকাল পড়েনিকো কভু কারো পদচিহ্ন আমি সেই পথ দিতেছি পাড়ি রেখে মোর ক্ষতচিহ্ন। ক্লান্তিতে টালমাটাল, ক্ষুদায় বেসামাল উসকো চুলে,জীর্ণ বসনে আমি হাঁটিতেছি নি:সঙ্গ নির্বাক। জ্বলেতেছি অনলে,ভিজিতেছি জলে ভাসিতেছি জোৎস্নার শুভ্র কল্লোলে ফের চলিতেছি পথ তাকিয়ে অবাক। আমার লক্ষ্য -সুদূর সবুজ বক্ষ মৃত্তিকা, মিঠা জল আর বায়ু নির্মল। আপনা মানুষ, আপনা মনাষ রহিতে সাথে, সদা করি হাসফাঁস। এ বিধুর পথ হয় যেন গো শেষ হওয়ার আগে এ প্রান নি:শেষ। এ নহে আকুতি,নহে মিনতি এ আমার প্রানের স্পন্দন, অশ্রুঝরিত ফোঁটায়, মনাষ দেখা যায় চেয়ে থাকি তাই সর্বাক্ষন। বড় আশে,অসীম পথ দিতেছি পাড়ি অস্তান্তে পৌছিতে আমার মনাষ বাড়ি।

Related posts

প্রশ্নপত্র ফাঁস রোধে মোহাম্মদ সোহেল এর কতিপয় পরামর্শ

প্রশ্নপত্র ফাঁসের হাত থেকেরেহাই পেতে আমার চিন্তা বা ভাবনা উপস্থাপনা করছি।১.একটি বাক্সে প্রশ্নের সিলগালা খাম টি রাখা থাকবে।২.বাক্সের মুখ আধুনিক…

Read more

বিরহ যন্ত্রণা ।। মোঃ লোকমান হোসেন শিশির ।।

বিরহ যন্ত্রণায় ক্ষণিকের আনন্দ ঘনভূত আমার জীবনক্লান্ত-শিক্ত অশ্রু আমার খোঁজে কার আশ্রয়-ভূবন ঘুরিয়া নাহি পেলাম নাহি পেলাম সুখ,আহা বারবার টানে…

Read more

বর্তমান আমি ।। মেহেদি হাসান ।।

অতীত আমি গেছি ভুলিমনের সুখে নিরাই ইরি।মাটিতে হাঁটু ফেলিমাথাটা নিচু করিমাটিটা খামচি ধরিআগাছাগুলো ফেলছি তুলি।ক্লান্তি তখন আসে ঘিরিহারানো দিনের গানগাইতে…

Read more

Leave the first comment