বিরহ যন্ত্রণায় ক্ষণিকের আনন্দ ঘনভূত আমার জীবন
ক্লান্ত-শিক্ত অশ্রু আমার খোঁজে কার আশ্রয়-
ভূবন ঘুরিয়া নাহি পেলাম নাহি পেলাম সুখ,
আহা বারবার টানে কে যেন আমায়
স্বপ্নে আসে কার মায়া ভরা রূপ।
খুঁজিলাম তারে কত দেশ- কত রাজ্য পাড়ি দিয়ে
কোথাও নেই সে জানিনা কোন প্রাচীর ঘেরা শহরে,
পাইলাম না তাহার দেখা শত দেশ ভ্রমণ করে
কবে কার চুল তার মুক্ত বাতাসে উড়ে।
ধানের শীষে কোয়াশা ভরা ঘাসে শিশির কণার-
মিলন দেখিনি কভু আগে,
কখনো যায়নি কভু পাহাড় ঘেরা বন জঙ্গল
আর বাঘ হরিণের দেশে।
কত অপরূপ দৃশ্য খুঁজিতে খুঁজি আসিলাম
ফিরিয়া আমার সোনার বাংলাদেশে,
যেন রূপখানী তার ভেজা চুলে রহিয়া ঝড়ে
আকাশখানি যেন তার মাথার উপরে-
চারিপাশে মেঘের ছায়ায় কালো চুল হয়ে উড়ে।
এতো সুন্দর দেশখানি আমি দেখিনি কভু আগে
তাইতো কবি নিজের অজান্তে শত কবিতা লিখে-
শিল্পী তার রং তুলিতে আঁকে
আকাশ ছোয়া পাহাড়,
তাইতো মন ছুটে আসে এদেশে বারবার।



