
প্রশ্নপত্র ফাঁস লজ্জার হাত থেকে রেহাই পেতে আমার চিন্তা বা ভাবনা আপনার মাধ্যমে কতৃপক্ষের দৃষ্টি গোচর করতে চাই।’যত শিক্ষা বোর্ড তত সেট প্রশ্ন(ভিন্ন) প্রতি বিষয়ের পরীক্ষা কেন্দ্রে পাঠাতে হবে এবংসেই প্রশ্ন পরীক্ষার্থীর হাতে পূর্বের নিয়মে দিতে হবে।শুধু খাতা নেয়ার সময় সেট অনুযায়ী খাতাগুলো নিতে হবে।’উদাহরণ–ধরুন 10 সেট প্রশ্ন বাংলা প্রথম পত্রের(সেট যথাক্রমে-ক,খ,গ,ঘ,ঙ,চ,ছ, জ,ঝ,ঞ)কেন্দ্রে খোলা হল।প্রশ্নগুলো ভিন্ন ভিন্ন।এক থেকে দশ জন শিক্ষার্থীই ভিন্ন প্রশ্ন পেল।এভাবে পুরো কেন্দ্রে প্রশ্ন দেয়া হল।পরীক্ষা শেষে ক সেটের খাতা আলাদা,খ সেটের খাতা আলাদা করতে হবে।এভাবে প্রতি সেট আলাদা করতে হবে।এখন যদি প্রশ্ন ফাঁস হয় তা হলে 10 সেট প্রশ্নই ফাঁস করতে হবে।আর 10 সেট প্রশ্ন(ফাঁস হওয়া) কোন শিক্ষার্থীর হজম করতে হলে তার পুরো বই পড়তে হবে।তাই আমি মনে করি এই পদ্ধতিই এই জাতির জন্য এক মাত্র সহজ উপায়।এখন প্রশ্ন হচ্ছে খাতা মূল্যায়নের? পরীক্ষককে সেট অনুযায়ী খাতা দিতে হবে অথবা 10 সেট প্রশ্ন সহ খাতা দিতে হবে। আশিক ভাই,আপনার ভালো লাগুক আর নাই লাগুক আপনি
শিক্ষা মন্ত্রী মহোদয়কে অবগত করার ব্যবস্থা নিবেন আশা করছি। শেষ কথা-পরীক্ষায় কোন দিন ফাঁক না রাখলে ভালো হয়।অর্থাৎ
প্রতিদিন পরীক্ষা হবে।
রাজ্জাক দুলাল
বাংলাদেশ তরুণ লেখক পরিষদ
নীলফামারী জেলা শাখা।
নীলফামারী জেলা শাখা।
