মাগুরা জেলার শ্রী শচীন্দ্রনাথ বিশ্বাস পেয়েছেন সেরা তরুণ পুরস্কার-২০১৮

নিজস্ব প্রতিবেদক ।।  গতকাল ২৩ ফেব্রুয়ারি ২২/১ তোপখানা রোডে শিশুকল্যাণ পরিষদে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উদ্যোগে সেরা তরুণ লেখক পুরস্কার, ২০১৮ সালের একুশে গ্রন্থ মেলায় অংশগ্রহণকৃত তরুণ লেখকদের অনুভূতি প্রকাশ এবং স্বরচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ১৯ জন তরুণ কবি অংশগ্রহণ করেন। তাদের মধ্যে…

নিজস্ব প্রতিবেদক ।।  গতকাল ২৩ ফেব্রুয়ারি ২২/১ তোপখানা রোডে শিশুকল্যাণ পরিষদে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উদ্যোগে সেরা তরুণ লেখক পুরস্কার, ২০১৮ সালের একুশে গ্রন্থ মেলায় অংশগ্রহণকৃত তরুণ লেখকদের অনুভূতি প্রকাশ এবং স্বরচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ১৯ জন তরুণ কবি অংশগ্রহণ করেন। তাদের মধ্যে থেকে সেরা ৫ জনকে মেডেল প্রদান করা হয়। সেরা ৫ জন প্রতিযোগি হচ্ছেন পাবনা জেলার অনিক, মাগুরা জেলার কামাল শাহরিয়ার, শরিয়তপুর জেলার আতিকুল ইসলাম, ঢাকা জেলার সাবিরা সুলতানা ও যশোর জেলার জাহাঙ্গীর আলম প্রিন্স। 
সামাজিক কার্যক্রমের সাথে সম্পর্ক ও লেখার মানের উপর বিবেচনা করে ‘হাঁড়’ নামক কবিতার উপর মাগুরা জেলার শ্রী শচীন্দ্রনাথ বিশ্বাসকে সেরা তরুণ লেখক হিসেবে ঘোষণা করা হয়। একই সাথে অনির্বাণ কবি খেতাবে ভূষিত করে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ ধাপে পরিষদের প্রকাশিত কবিতার পাতা, অনির্বাণ ও রাত জাগার দল কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
কর্মসূচিতে আশিকুল কায়েসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড কামরূল আহসান, পরিষদের উপদেষ্টা মোস্তফা আলমগীর রতন ও সাব্বাহ আলী খান কলিন্স। 

Related posts

বিগতদিনে তরুণ লেখকরাই এদেশের নতুন পথ দেখিয়েছে আগামীতে তরুণ লেখক পরিষদও এদিকেই এগিয়ে যাবে – মেনন

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের ২১শে গ্রন্থমেলা প্রকাশনা উপকমিটির উদ্যোগে বাংলা একাডেমীর মোড়ক উন্মোচন মঞ্চে পরিষদের সদস্যদের পাঁচটি…

Read more

তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মিলন ও সাধারণ সম্পাদক জিসান

বাংলাদেশ তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সম্মেলন গত ২৭ জুন ২০১৮ জেলা সদরে অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে কমিটির একটি…

Read more

মলয় স্যার পুনরায় সভাপতি ও রাম প্রসাদ বাগচী সাধারণ সম্পাদক নির্বাচিত

রিপোর্ট।। মাগুরা জেলায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের বুনাগাতী ডিগ্রী কলেজ শাখায় পুনরায় সভাপতি হলেন বাংলা বিভাগের প্রভাষক মলয় কান্তি মজুমদার …

Read more

Leave the first comment