প্রত্যাশাতে কাটছে সময়,
প্রচেষ্টাতে কমতি নাই।
প্রাপ্তির আশা হইছে পূরণ,
আনন্দে তাই ভাইসা যাই।
প্রচেষ্টাতে কমতি নাই।
প্রাপ্তির আশা হইছে পূরণ,
আনন্দে তাই ভাইসা যাই।
কৃতজ্ঞতা জানাই তারে,
যে করেছেন বিদ্যা দান।
তাহার পরে পিতামাতা,
নিবেদিত দুইটি প্রাণ।
যে করেছেন বিদ্যা দান।
তাহার পরে পিতামাতা,
নিবেদিত দুইটি প্রাণ।
আর যাহাদের আলোর দানে,
পেলাম খুঁজে আলোর দ্বার।
শ্রদ্ধা আমার তাদের প্রতি,
সালাম তাদের হাজারবার।
পেলাম খুঁজে আলোর দ্বার।
শ্রদ্ধা আমার তাদের প্রতি,
সালাম তাদের হাজারবার।
আমার জয়ে যাদের বিজয়,
যে প্রাণেতে হাসির বান।
আজ বিজয়ের নবীন ভোরে,
বাজুক সেথায় সুখের গান।
যে প্রাণেতে হাসির বান।
আজ বিজয়ের নবীন ভোরে,
বাজুক সেথায় সুখের গান।
আনন্দে আজ আত্মহারা,
নব্য রবির রঙিন দিন।
ছোট্ট বুকে সুখের শ্রাবণ,
কষ্টরা তাই সব বিলীন।
নব্য রবির রঙিন দিন।
ছোট্ট বুকে সুখের শ্রাবণ,
কষ্টরা তাই সব বিলীন।


