নবীন সূর্য জ্বালো ।। আতিক হাসান ।।

হে নব যৌবনা, জাগবে না কি আজো?কেন যৌবন নায়ে চরিয়া ক্ষীন বৃদ্ধের রঙে সাজো?কেন আধারের গিড়ি ঢাকিয়া রেখেছে, লাখ আলোদের দল?লাঞ্চিত কেন জয়ের নিশান, কেন নীতিদের চোখে জল?মিথ্যেরা কেন জাগিয়েছে শির, সত্যেরা কেন কাঁদে?ওরে নিষ্পাপী কেন দগ্ধ আজিকে, পড়িয়া মিথ্যা ফাঁদে?কেন দুর্নীতিরা আকড়ে ধরেছে, গড়েছে শক্ত ভীত?কেন প্রতি পদে পদে…

হে নব যৌবনা, জাগবে না কি আজো?
কেন যৌবন নায়ে চরিয়া ক্ষীন বৃদ্ধের রঙে সাজো?
কেন আধারের গিড়ি ঢাকিয়া রেখেছে, লাখ আলোদের দল?
লাঞ্চিত কেন জয়ের নিশান, কেন নীতিদের চোখে জল?
মিথ্যেরা কেন জাগিয়েছে শির, সত্যেরা কেন কাঁদে?
ওরে নিষ্পাপী কেন দগ্ধ আজিকে, পড়িয়া মিথ্যা ফাঁদে?
কেন দুর্নীতিরা আকড়ে ধরেছে, গড়েছে শক্ত ভীত?
কেন প্রতি পদে পদে শোনা যায় শুধু অসুরের জয়ো গীত!
বলো ক্ষুধাতুর শিশু ক্রন্দিত কেন, কি তাহার ছিলো দোষ?
হাল যদি তুমি ছাড়িয়াই দাও কাহারে জানাবো রোষ?
তুফানময় এ অসহায় রাত প্রভাতের চায় গান!
আধার স্রোতে ডুবেছে দেখ নিরীহ হাজারো প্রাণ।
তোমারই হাতে মুক্তির রবি সোনালি রঙের আলো।
জ্বালো হে বন্ধু, মুক্তির দূত নবীন সূর্য জ্বালো।

Related posts

জীবনের গান

।। আতিক হাসান।। কবিতা লেখার সাধ্য কি আরআছে রে আমার ভাই।আমিতো সহজ সরল মানুষ,শুধু জীবনের গান গাই।আমি বলে যাই সহজ…

Read more

প্রশ্নপত্র ফাঁস রোধে মোহাম্মদ সোহেল এর কতিপয় পরামর্শ

প্রশ্নপত্র ফাঁসের হাত থেকেরেহাই পেতে আমার চিন্তা বা ভাবনা উপস্থাপনা করছি।১.একটি বাক্সে প্রশ্নের সিলগালা খাম টি রাখা থাকবে।২.বাক্সের মুখ আধুনিক…

Read more

বিরহ যন্ত্রণা ।। মোঃ লোকমান হোসেন শিশির ।।

বিরহ যন্ত্রণায় ক্ষণিকের আনন্দ ঘনভূত আমার জীবনক্লান্ত-শিক্ত অশ্রু আমার খোঁজে কার আশ্রয়-ভূবন ঘুরিয়া নাহি পেলাম নাহি পেলাম সুখ,আহা বারবার টানে…

Read more

Leave the first comment