দেখেছি ওদের কেদেছে ওরা,
কান্নার ছিলো রোল।
ক্রন্দনে শিশু ভিজিয়েছিলো,
দুখিনী মাতার কোল।
ক্ষুধার্ত মুখ অসহায় চোখ,
খাবারের করে খোঁজ।
মেলেনা খাবার অন্ন বিরহ,
যাতনা বাড়ছে রোজ।
আশায় ভরা বক্ষেতে আজ,
হতাশার বসবাস।
দূর্বল পেয়ে যন্ত্রনা হয়ে,
জীবানুরা করে ত্রাস।
যে জলের নাম জীবন সে জল,
নিচ্ছে কাড়িয়া প্রাণ।
আজতো জলেরা জীবন নহেরে,
জলেতে মৃত্যু ঘ্রাণ।


