আর কত,আর কত,
শত শত, লক্ষ লক্ষ মন,
কাঁদলে বলবে মানবতা,
আমিই আপনজন।
কত চোখের পানি ঝরলে
গলবে পাথর মনটা,
কত মানুষ মরলে
সোচ্চার হবে বিশ্ব বিবেকটা।
কত আহাজারি করলে
ফিরে পাবে মানুষের অধিকারটা,
কত মানুষ দেশান্তরিত হলে
সবাই বলবে এটাই অমানবিকতা।
আর কত,আর কত
শত শত,লক্ষ লক্ষ মন,
কাঁদলে বলবে মানবতা
আমিই আপনজন।
জন্ম নিয়ে জন্মভূমি হারানো
কত যে বেদনা,
তাড়িয়ে দেয় যে জন
বোঝে কি সেই যাতনা।
মা হারানো সন্তানের কাছে-
কষ্ট যেমন,
মাতৃভূমি হারানো-
মানুষের কাছে কষ্ট তেমন,
তোমাদের বেলায় হলে
কি করতে ও পাষাণ মন।
আর কত,আর কত
শত শত, লক্ষ লক্ষ মন
কাঁদলে বলবে মানবতা
আমিই আপনজন।
সদস্য, যশোর জেলা, তরুণ লেখক পরিষদ
