| জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তরুণ লেখক পরিষদের কর্মীসভা |
বাংলাদেশ তরুণ লেখক পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক কর্মীসভা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি সাইফ শাহিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সকাল আহমেদ এর পরিচালনায় আজ ২০ জুলাই দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়স্থ ক্যানটিনে অনুষ্ঠিত হয়।
সভায় কেন্দ্র থেকে ঘোষিত কর্মসূচি “সেরা তরুণ লেখক পুরস্কার-২০১৬” ও “কবিতা আবৃত্তি প্রতিযোগিতা” সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক কর্মীসভার আয়োজন করা হয়।
কর্মীসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সভাপতি আশিকুল কায়েস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহজাহান ও কলেজ বিষয়ক সম্পাদক শাওন ফারাজী, কেন্দ্রীয় সদস্য আলী আজিম খাঁন।
আশিকুল কায়েস বলেন, বাংলাদেশ তরুণ লেখক পরিষদ শুধু লেখালেখির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সৃজনশীলতার সকল কর্মকাণ্ড বাংলাদেশ তরুণ লেখক পরিষদের অর্ন্তগত। তরুণ লেখক পরিষদ মানুষের বিপদের মুহূর্তে যেমন দুঃখি মানুষের পাশে দাঁড়াতে পারে, তেমনি সু-সময়েও তরুণ লেখক পরিষদ মানুষের পাশে দাঁড়িয়ে আনন্দ দিতে পারে। এক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সকল সদস্যকে সৃজনশীল কর্মকাণ্ডের সাথে অতপ্রোতভাবে জড়িত হতে হবে।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, বাংলাদেশ তরুণ লেখক পরিষদ এযাবতকাল সৃজনশীলতাকে আকড়ে ধরে ছাত্র-ছাত্রীদের মাঝে জায়গা করে নিয়েছে এরই ফলশ্রুতিতে তাদের মেধাটাকে কাজে লাগিয়ে দেশ ও জাতিকে নতুন কিছু উপহার দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছে তরুণ লেখক পরিষদ। এক্ষেত্রে তরুণ লেখক পরিষদ সকলের পাশে আছে এবং থাকবে।
শাওন ফারাজী বলেন, অন্যান্য সংগঠনের মধ্যে বাংলাদেশ তরুণ লেখক পরিষদ একটি ভিন্নধর্মী সংগঠন। যা মানুষকে সঠিক পথে যেতে সহযোগিতা করে।
কর্মীসভায় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখক পরিষদের সদস্য বর্ষা, সালমা, সিনছি, মিলি, কনক, মিলন, তনয়, সাধুখা ও নাইমসহ প্রমুখ।



