হাঁড় ।। শচীন্দ্রনাথ বিশ্বাস ।।

আমার বয়স আজ আঠাশএকাত্তরের উৎকণ্ঠায় আমার কান্না শোনেনি কেউ সেদিন২৫ শে মার্চের বিষাক্ত রাতের আগুনে জন্মতারিখের পঞ্জিকা ভশ্মে মিশেছে।নয়’মাস পরে মার কোলে থেকে থেকে,বিরক্ত হয়ে বিষন্ন নয়নে খুজেছি বাবারস্নেহের পরশ।মার কাছে বাবার কথা জিজ্ঞেস করেছিমা মুক্তিযুদ্ধ ছাড়া কিছুই বলতে পারে নি।যেইনা মার মুখে শুনেছি মুক্তিযুদ্ধের ইতিহাসসেই থেকে খুজেছি বাবার লাশখুজেছি…

Related image

আমার বয়স আজ আঠাশ
একাত্তরের উৎকণ্ঠায় আমার কান্না শোনেনি
কেউ সেদিন
২৫ শে মার্চের বিষাক্ত রাতের আগুনে জন্ম
তারিখের পঞ্জিকা ভশ্মে মিশেছে।
নয়’মাস পরে মার কোলে থেকে থেকে,
বিরক্ত হয়ে বিষন্ন নয়নে খুজেছি বাবার
স্নেহের পরশ।
মার কাছে বাবার কথা জিজ্ঞেস করেছি
মা মুক্তিযুদ্ধ ছাড়া কিছুই বলতে পারে নি।
যেইনা মার মুখে শুনেছি মুক্তিযুদ্ধের ইতিহাস
সেই থেকে খুজেছি বাবার লাশ
খুজেছি তার একখন্ড হাঁড় ॥
পাইনি কোথাও
শুনেছি মীরপুরের জল্লাদবাহিনীর খড়গের
খোঁচায় আহত বুদ্ধিজীবির রক্ত
মাংস হাঁড় স্তরে স্তরে সজ্জিত
গিয়েছি সেখানে
যদিবা বাবার এক খন্ড হাঁড় পাই
অতঃপর বাংলার প্রতি ঘরে কবরে কন্দরে গহবরে
অবশেষে
রায়ের বাজারের বদ্ধভূমে তন্ন তন্ন করে খুজেছি,
পেয়েছি যুদ্ধাহত প্রত্যাশিত পিতার এক টুকরো হাড়
কেননা চিহ্নিত সে কঙ্কালের
উর্দ্ধাস্থির শিরে এখনো রয়েছে
বাবার গ্রেনেডে ছোড়ার ভুলবসত
ক্ষয়িষ্ণু দাগ
অতএব এটাই আমার পিতার হাঁড় ॥

Related posts

চেনা-অচেনা ।। কে. এস. সাদিয়া জামান ।।

পৃথিবীর বুকে মানুষ আছে কতআকাশে হয়তো তাঁরাও নেই তত,মানুষের ভিড়ে পড়ে চেনা বড় দায়কোনটা আসল কোনটা নকল বোঝা মুশকিল।কত মানুষ…

Read more

চিত্রা পাড়ের মেয়ে ।। ফিলিমা নাজনীন মিরা ।।

হে মোর বাল্য সাথী, চির বহমান স্রোতস্বিনী; আঁকাবাঁকা পথে চলিছ বহিয়া শান্ত উদাসিনী। দুর শহরে বসিয়া আজ ভাবিতেছি তব কথা;…

Read more

অমর একুশে গ্রন্থমেলা ২০১৭তে তরুণ লেখকদের অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের প্রস্তুতিপর্বে লেখকদের নাম প্রকাশ

রাইসুল ডেস্ক ।। বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মাধ্যমে মহান একুশে গ্রন্থমেলায় তরুণ লেখকেরা লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটানোর সুযোগ পান। একক…

Read more

Leave the first comment