
আমি তো চাইনি কখনো তোমার ছোঁয়া পেতে,
চাইনি তোমার বাহুজোরে বন্দী হতে।
চাইনি মন পাগল রাতে তোমার হাত ধরে দূরে কোথাও হারিয়ে যেতে।
আমি চাইনি তোমার নিঃশ্বাসের দাহে অঙ্গার হতে ,
শুধু চেয়েছি তোমায় একটু ভালোবাসতে।
ভালোবাসা থেকে আমায় বঞ্ছিত করোনা তুমি ,
মন বলে আমায় ভালোবাসোনা তুমি।
তবুও আমি তোমায় ভালোবেসে যাবো চিরদিনই।
মাঝে মাঝে হয়তো মন ব্যাকুল হবে তোমার সাথে একটু কথা বলতে।
কখনও বা দূর থেকে একটুখানি দেখতে,
কিন্তুু না ভয় পেয়োনা তুমি।
তোমার ঝলমলে জীবনে কাঁটা হয়ে থাকবোনা আমি।
ভালো থেকো প্রিয়া আমার,
ভালো থেকো তুমি।


