জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তরুণ লেখক পরিষদের কমিটি ঘোষণা

    দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঝুলে থাকা বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কমিটি ঘোষণা করা হলো ।১৬ মার্চ ২০১৭ বাংলাদেশ তরুণ লেখক পরিষদের নির্দেশক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন সহ কলেজ বিষয়ক সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনচার্জ শাওন ফারাজি।তরুণ কবি সাইফ আলী শাহীনকে সভাপতি ও সাব্বির আহম্মেদ সকাল-কে সাধারণ…

 
 

 
 
দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঝুলে থাকা বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কমিটি ঘোষণা করা হলো ।
১৬ মার্চ ২০১৭ বাংলাদেশ তরুণ লেখক পরিষদের নির্দেশক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হয়।
 কমিটি ঘোষণা করেন সহ কলেজ বিষয়ক সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনচার্জ শাওন ফারাজি।
তরুণ কবি সাইফ আলী শাহীনকে সভাপতি ও সাব্বির আহম্মেদ সকাল-কে সাধারণ সম্পাদক করে মোট ৮ সদস্যের বিশ্ববিদ্যালয় কমিটি গঠন করা হয়।
শাওন ফারাজি বলেন, বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখক সদস্যদের নানাবিধ সমস্যার কারণে কমিটি প্রণয়নে আমাদের কিছুটা পিছু টান ছিল। আশাকরি পেছনের ঘটে যাওয়া ঘটনা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা আমাদের থাকবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের তরুণদের মধ্যে যে তারুণ্যের জোয়ার সৃষ্টি হয়েছে এটার অবদান সম্পূর্ণ তরুণ লেখক পরিষদের। এবছর একুশে গ্রন্থমেলায় পরিষদের মাধ্যমে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে লেখক হিসেবে নিশ্চিত করেছি। আগামীতে আমরা দেশ ও জগণকে সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে আরও কিছু উপহার দিতে পারবো বলে আশাবাদি।

Related posts

বিগতদিনে তরুণ লেখকরাই এদেশের নতুন পথ দেখিয়েছে আগামীতে তরুণ লেখক পরিষদও এদিকেই এগিয়ে যাবে – মেনন

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের ২১শে গ্রন্থমেলা প্রকাশনা উপকমিটির উদ্যোগে বাংলা একাডেমীর মোড়ক উন্মোচন মঞ্চে পরিষদের সদস্যদের পাঁচটি…

Read more

তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মিলন ও সাধারণ সম্পাদক জিসান

বাংলাদেশ তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সম্মেলন গত ২৭ জুন ২০১৮ জেলা সদরে অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে কমিটির একটি…

Read more

মলয় স্যার পুনরায় সভাপতি ও রাম প্রসাদ বাগচী সাধারণ সম্পাদক নির্বাচিত

রিপোর্ট।। মাগুরা জেলায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের বুনাগাতী ডিগ্রী কলেজ শাখায় পুনরায় সভাপতি হলেন বাংলা বিভাগের প্রভাষক মলয় কান্তি মজুমদার …

Read more

Leave the first comment