আগামী ২৮ অক্টোবর ২০১৭ শনিবার বাংলাদেশ তরুণ লেখক পরিষদের পাবনা জেলা শাখার ২য় কাউন্সিল স্থানীয় এ্যাডওয়ার্ড কলেজে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটি সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পাবনা জেলার ইনচার্জ জীবন মাহমুদ উপস্থিত থাকবেন ও পর্যবেক্ষণ করবেন।
গত ২০ অক্টোবর ২০১৭ তারিখ পাবনা জেলার প্রার্থী মনোয়নপত্র সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়। অনিক আহমেদ সভাপতি, নিলয় তাহসান ও মাসুম প্রধান সাধারণ সম্পাদক পদের মনোনয়ন সংগ্রহ করেন। ২৮ অক্টোবর কর্মীসভায় কাউন্সিলের মাধ্যমে পাবনা জেলার পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হবে।



