অনিক সভাপতি ও নিলয় সাধারণ সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ তরুণ লেখক পরিষদের পাবনা জেলা শাখার ২য় কাউন্সিল সরকারি এ্যাডওয়ার্ড কলেজে আজ বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। মোঃ অনিক আহমেদ সভাপতি ও নিলয় তাহসান কে সাধারণ সম্পাদক করে মোট ১১ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি রাকিবুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাসুম প্রধান, সাংগঠনিক…

বাংলাদেশ তরুণ লেখক পরিষদের পাবনা জেলা শাখার ২য় কাউন্সিল সরকারি এ্যাডওয়ার্ড কলেজে আজ বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। মোঃ অনিক আহমেদ সভাপতি ও নিলয় তাহসান কে সাধারণ সম্পাদক করে মোট ১১ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি রাকিবুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাসুম প্রধান, সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক নাজমুল হক, কলেজ বিষয়ক সম্পাদক বিপ্লব হাসান, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, গ্রন্থগার/প্রকাশনা বিষয়ক সম্পাদক রাব্বি হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক সাব্বির হাসান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাকিল হোসেন।
সুষ্ঠ ও নিরপেক্ষ কাউন্সিলের স্বার্থে কেন্দ্রীয় পরিষদ থেকে আশিকুল কায়েস কে প্রধান করে মোট ৯ সদস্যের একটি নির্বাচন কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুসরণ করে প্রতি প্রার্থী তাঁদের নিজস্ব পদের জন্য নির্বাচন কমিটি বরাবর আবেদন করেন। নির্বাচন কমিশনের নিরপেক্ষ বিবেচনায় ও সুপারিশক্রমে নির্বাচিত সম্পাদক পদপ্রার্থীদের নাম প্রকাশ করা হয়।  নির্বাচন কমিটির সদস্যরা হলেন- আশিকুল কায়েস, মোঃ সেলিম হোসেন, উম্মে হানি মেঘলা, মোঃ শাহজাহান, মোসাঃ সাবিরা সুলতানা, মোঃ আতিকুল ইসলাম, জীবন মাহমুদ, মোঃ সোহেল মাহমুদ ও হাসিদুল ইসলাম ইমরান।

Related posts

বিগতদিনে তরুণ লেখকরাই এদেশের নতুন পথ দেখিয়েছে আগামীতে তরুণ লেখক পরিষদও এদিকেই এগিয়ে যাবে – মেনন

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের ২১শে গ্রন্থমেলা প্রকাশনা উপকমিটির উদ্যোগে বাংলা একাডেমীর মোড়ক উন্মোচন মঞ্চে পরিষদের সদস্যদের পাঁচটি…

Read more

তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মিলন ও সাধারণ সম্পাদক জিসান

বাংলাদেশ তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সম্মেলন গত ২৭ জুন ২০১৮ জেলা সদরে অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে কমিটির একটি…

Read more

মলয় স্যার পুনরায় সভাপতি ও রাম প্রসাদ বাগচী সাধারণ সম্পাদক নির্বাচিত

রিপোর্ট।। মাগুরা জেলায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের বুনাগাতী ডিগ্রী কলেজ শাখায় পুনরায় সভাপতি হলেন বাংলা বিভাগের প্রভাষক মলয় কান্তি মজুমদার …

Read more

Leave the first comment