নিজস্ব প্রতিবেদন : কয়েকদিন বাদেই শুরু হতে যাচ্ছে বিপিএল এর ৫ম তম আসর। বিপিএল এর উদ্মাদনাকে সবার মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সহ সাধারণ সম্পাদক শাহজাহান নির্মাণ করলেন “গর্জে উঠো বাংলাদেশ” শিরোনামে অসাধারণ গানটি।রচনা ও পরিচালনা করেছেন নতুন প্রজন্মের উদীয়মান তরুণ পরিচালক শাহজাহান।
সুর করেছেন কনক ও হাসান।
কণ্ঠ দিয়েছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী শহীদ, ঐশী ও নদী সহ বেশ কয়েকজন শিল্পী।
সঙ্গীত পরিচালনায় ছিলেন অনিম খান ও সৈয়দ এআর হাসান।
গানটির শুটিং হয়েছে- উত্তরা, মীরপুর, ধানমন্ডি, গাজীপুর, কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায়।
গানটির বিষয়ে শাহজাহান বলেন, ক্রিকেটপ্রেমী মানুষের অধিক আকাঙ্ক্ষা ও প্রত্যশা পূরণে বিপিএল এর গান উপহার দিতে আমি প্রায় দুই বছর ধরে নিজের পেশার পাশাপাশি কাজ করে যাচ্ছি। ২০১৭ সালে বিপিএল-এ আমার কষ্টে অর্জিত এই গানটি দর্শকদের জন্য উৎসর্গ করলাম। আশাকরি দর্শকদের ভালো লাগবে ও তাদের প্রত্যাশা পূরণ হবে।
ইতোমধ্যে গানটির কাজ শেষ হয়েছে। খুব তাড়াতাড়ি দর্শকদের সামনে আসবে। এখন শুধু স্পন্সরের অপেক্ষা।
স্পন্সর আগ্রহীদের জন্য যোগাযোগ : ০১৭২৭২৮২৪৭১
![]() |
| শুটিং এর একটি দৃশ্য |
![]() |
| ষ্টুডিওতে কণ্ঠশিল্পী ঐশী |
![]() |
| শুটিং শেষে পরিচালকের সাথে |
![]() |
| বিপিএল দৃশ্য |







