নিজস্ব ।। গত ১৭ জুন ২০১৬ শুক্রবার বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উদ্যোগে এক ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতার পার্টিতে জাতীয় ক্রিকেটার, চিত্রনাট্য পরিচালক, সঙ্গিত শিল্পী, অভিনেতা, মডেলার ও তরুণ লেখক পরিষদের বিশিষ্ট কবি সাহিত্যিকের আগমন ঘটে। আশিকুল কায়েসের সভাপতিত্বে ও মাগুরা জেলার সাংগঠনিক সম্পাদক কামাল শাহরিয়ারের সঞ্চালনায় ইফতার পার্টি অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। ইফতার শেষে মাগরিবের নামাজবাদ বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কবি নজরুল কলেজ কমিটি ঘোষণা করা হয়। আতিকুল ইসলামকে সভাপতি ও সজিব আহমেদকে সাধারণ সম্পাদক করে মোট ৬ সদস্য বিশিষ্ট কলেজ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বাচ্চু মিয়া, রায়হান আহমেদ, হুমায়ূন, সাহেদ।



