ক্লান্ত পাখি ।। শাহজাহান ।।

খিলছাড়া দরোজাটা আলগোছে ভেড়ানো, প্রবেশে নিষেধাজ্ঞা ছিলোনা যেমন প্রস্থানেও বাধা নেই কোন পাখি — দরোজাটা এখনো ঠিক তেমনি আছে হয়নি খিল আঁটা — সোনার খাঁচার মোহে এসেছিলি ইচ্ছের ভুলে … উড়েছিলি ইচ্ছেমত … ক্লান্ত পাখি ! খাঁচা কি কখনো আকাশ হয়রে ? যেতে চাস ! …যাবি তবে দরোজাটা এঁটে দিয়ে…

খিলছাড়া দরোজাটা আলগোছে ভেড়ানো,
প্রবেশে নিষেধাজ্ঞা ছিলোনা যেমন
প্রস্থানেও বাধা নেই কোন পাখি —
দরোজাটা এখনো ঠিক তেমনি আছে
হয়নি খিল আঁটা —
সোনার খাঁচার মোহে
এসেছিলি ইচ্ছের ভুলে …
উড়েছিলি ইচ্ছেমত …
ক্লান্ত পাখি !
খাঁচা কি কখনো আকাশ হয়রে ?
যেতে চাস ! …যাবি তবে
দরোজাটা এঁটে দিয়ে যাস শক্ত করে
তোর মত আর যেন কেউ
কখনো ভুল না করে ।।

Related posts

প্রশ্নপত্র ফাঁস রোধে মোহাম্মদ সোহেল এর কতিপয় পরামর্শ

প্রশ্নপত্র ফাঁসের হাত থেকেরেহাই পেতে আমার চিন্তা বা ভাবনা উপস্থাপনা করছি।১.একটি বাক্সে প্রশ্নের সিলগালা খাম টি রাখা থাকবে।২.বাক্সের মুখ আধুনিক…

Read more

বিরহ যন্ত্রণা ।। মোঃ লোকমান হোসেন শিশির ।।

বিরহ যন্ত্রণায় ক্ষণিকের আনন্দ ঘনভূত আমার জীবনক্লান্ত-শিক্ত অশ্রু আমার খোঁজে কার আশ্রয়-ভূবন ঘুরিয়া নাহি পেলাম নাহি পেলাম সুখ,আহা বারবার টানে…

Read more

বর্তমান আমি ।। মেহেদি হাসান ।।

অতীত আমি গেছি ভুলিমনের সুখে নিরাই ইরি।মাটিতে হাঁটু ফেলিমাথাটা নিচু করিমাটিটা খামচি ধরিআগাছাগুলো ফেলছি তুলি।ক্লান্তি তখন আসে ঘিরিহারানো দিনের গানগাইতে…

Read more

Leave the first comment