.
আমি কবি নই, কবির বন্ধু,
কবিদের গাহি গান।
ভালোবাসি আমি সব কবিদের,
দিয়ে মন দিয়ে প্রাণ।
কবিদের প্রিয় বক্ষের ধন,
কাব্যকে ধরি তুলে।
কবি অবদান এ সমাজ যেন,
নাহি যায় কভু ভুলে।
প্রাণের চেয়ে যাহাদের বুকে-
বেশি স্বদেশের দাম।
জাতির তাহারা শ্রেষ্ঠ মানিক,
কবি তাদেরই নাম।
যাহারা জাতির আসল চিত্র,
কাব্যের গায়ে গড়ে।
জাতির বিরহে কলমে যাদের,
হৃদয়ের অশ্রু ঝরে।
যাদের লেখায় সত্যের জ্যোতি,
মিশে থাকে মানবতা।
তারাই কবি প্রাণখুলে আমি,
বলি তাহাদের কথা।
দুখীজন যার কাব্য পড়িয়া,
মিটায় বুকের জ্বালা।
বড় আবেগে প্রেমভরা মনে,
পড়াই তাহারে মালা।
দেশজুরে কিছু অকবির দল,
কাব্যতে নাই রস।
নারীকে কাব্যে নগ্ন করিয়া,
পেতে চায় খ্যাতি যশ।
দেশটা জুরিয়া রক্ত স্রোত,
নেই তাতে প্রতিবাদ,
ওরা ব্যাথাহীন গভীর ঘুমে,
মিটায় মনের সাধ।
ওরা কবি নয় কাব্য শত্রু,
স্বদেশের ওরা রোগ,
ওরা সুযোগেই হায়েনার মত,
দেশটাকে করে ভোগ।
আমি বিরোধী ঘোর বিরোধী,
এরা নহে গুনীজন।
কাব্যশূণ্য বক্ষ ওদের,
যেন বৃক্ষ শূণ্য বন।
তাই বলি ওরে অকবির দল,
আঁখি খোল এইবার,
স্বার্থ ছাড়িয়া আলোয় গড়,
স্বদেশের অন্ধকার।
সভাপতি, কবিনজরুল কলেজ, বাংলাদেশ তরুণ লেখক পরিষদ



