প্রতিবেদক ।। বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কর্মসূচি বাস্তবায়নের দিকে হাটছে কেন্দ্রীয় কমিটি। একুশে গ্রন্থমেলায় তরুণ লেখক পরিষদের কার্যক্রমকে এগিয়ে নিতে এবং কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পূর্বে নির্ধারিত অনুষ্ঠান উদযাপন কমিটির সাথে আগামী ১০ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৪টায় বসতে যাচ্ছে তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় কমিটির এ গুরুত্বপূর্ণ সভায় যোগ দেবেন একুশে গ্রন্থমেলা ২০১৭ তে আত্মপ্রকাশকৃত লেখকেরা।
সভা অনুষ্ঠিত হবে ৩১/এফ তোপখানা রোডস্থ, শহীদ রাসেল স্মৃতি পাঠাগারে।
সভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের প্রধান উপদেষ্টা সাব্বাহ আলী খান কলিন্স, সংগঠনের সভাপতি আশিকুল কায়েস সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের নির্ধারিত কর্মসূচি, ‘একুশে গ্রন্থমেলায় তরুণ লেখকদের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান, তরুণ লেখক পুরস্কার ২০১৭ প্রদান, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান” এর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।




