তরুণ লেখকদের কাউন্সিলের ডাক ও ঘোষিত কর্মসূচি সফলকরণের সিদ্ধান্ত

নিজস্ব ডেস্ক ।।  বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা গতকাল ১০ ফেব্রুয়ারি ২০১৭, শুক্রবার বিকেল ৩.৩০ টায় ৩১/এফ তোপখানা রোডস্থ শহীদ রাসেল স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত হয়।সভায় ‘তরুণ লেখক পরিষদ সদস্যদের আত্মপ্রকাশ শীর্ষক’ স্বরচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সেরা তরুণ লেখক পুরস্কার’১৭ প্রদান,  গ্রন্থমেলা ২০১৭ তে অংশগ্রহণকৃত লেখকদের অনুভূতি প্রকাশ, প্রকাশিত…


নিজস্ব ডেস্ক ।।

 বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা গতকাল ১০ ফেব্রুয়ারি ২০১৭, শুক্রবার বিকেল ৩.৩০ টায় ৩১/এফ তোপখানা রোডস্থ শহীদ রাসেল স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত হয়।
সভায় ‘তরুণ লেখক পরিষদ সদস্যদের আত্মপ্রকাশ শীর্ষক’ স্বরচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সেরা তরুণ লেখক পুরস্কার’১৭ প্রদান,  গ্রন্থমেলা ২০১৭ তে অংশগ্রহণকৃত লেখকদের অনুভূতি প্রকাশ, প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচি সম্পর্কে আলোচনা করা হয়।
সভায় সিদ্ধান্ত মোতাবেক ২০১৭ সালে প্রকাশিত তরুণ লেখকদের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন করতে ১৭ ফেব্রুয়ারি শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের অস্থায়ীভাবে নির্মিত মঞ্চে বিকেল ৫টায় নির্ধারণ করা হয়।
বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানের ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটি গঠনের মধ্য দিয়ে ২৪ মার্চ তারিখে বাকী কর্মসূচি সফলকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সভাপতি আশিকুল কায়েস। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের প্রধান উপদেষ্টা সাব্বাহ আলী খান কলিন্স।
সাহিত্য সাম্প্রতিক ম্যাগাজিনের সাথে জড়িত তরুণ লেখক পরিষদের ব্যক্তিবর্গকে আইডি কার্ড প্রদানের মাধ্যমে প্রধান উপদেষ্টা তাদের দায়িত্ব বুঝিয়ে দেন।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসান, প্রচার সম্পাদক কাঞ্চন চক্রবর্তী, সহ কলেজ বিষয়ক সম্পাদক শাওন ফারাজী, কেন্দ্রীয় সদস্য আব্দুল আলীম, শাহেদ রাইয়ান এছাড়াও আলী আজিম খাঁন, জীবন মাহমুদ, মো. সোহেল হোসেন, হাসান শেখ, হিসাম, তরিকুল, ইমরান সহ প্রমুখ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে তরুণ লেখক পরিষদের একটি দল একুশে গ্রন্থমেলা পরিদর্শন করেন।

বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা গতকাল ১০ ফেব্রুয়ারি ২০১৭, শুক্রবার বিকেল ৩.৩০ টায় ৩১/এফ তোপখানা রোডস্থ শহীদ রাসেল স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত হয়।

Related posts

জাওয়ায়েদ সোহেল পেলেন সেরা তরুণ লেখক সম্মাননা

ডেক্স রিপোর্ট।। অনলাইন জাতীয় কবিতা উৎসব ২০২৩-২৪ সেশনের সেরা তরুণ লেখক সম্মাননা (তৃতীয় পুরস্কার) প্রদান করা হয়। পুরস্কারটি গ্রহণ করেন…

Read more

কবিতা প্রতিযোগিতায় সেরা তরুণ লেখক ও পাঠকপ্রিয়তা পুরস্কার পেলেন নড়াইলের কবি উজির আলী

তরুণ লেখকদের প্রতিভা বিকাশে অনলাইন কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সারাদেশে পাঠক প্রিয়তায় সেরা হয়েছেন নড়াইলের কবি উজির আলী। এ উপলক্ষে বাংলাদেশ…

Read more

সদস্য ফরম

https://bdtorunlakhok.blogspot.com/p/blog-page_24.html

Read more

Leave the first comment