গ্রন্থমেলায় তরুণ লেখকদের বই আসছে আগামী ১০ ফেব্রুয়ারি

 বিটিএলপিরাইসুল ইসলাম ডেক্স ।। ‘সম্প্রীতির জন্য সাহিত্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ তরুণ লেখক পরিষদভুক্ত লেখকদের আত্মপ্রকাশ ঘটাতে ২০১৭ সালের মহান একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণ করছে লেখক পরিষদ ।বাংলাদেশ তরুণ লেখক পরিষদ সম্পাদিত কাব্যগ্রন্থ ‘কাব্যগাঁথা’। বইটিতে রয়েছে ২০ জন তরুণ কবির কবিতা। সাহিত্যিক জিনাত নাজিয়ার সম্পাদনায় যৌথ গল্পগ্রন্থ ‘গল্পে কথা’। বইটিতে…


 

বিটিএলপি

রাইসুল ইসলাম ডেক্স ।। ‘সম্প্রীতির জন্য সাহিত্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ তরুণ লেখক পরিষদভুক্ত লেখকদের আত্মপ্রকাশ ঘটাতে ২০১৭ সালের মহান একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণ করছে লেখক পরিষদ ।
বাংলাদেশ তরুণ লেখক পরিষদ সম্পাদিত কাব্যগ্রন্থ ‘কাব্যগাঁথা’। বইটিতে রয়েছে ২০ জন তরুণ কবির কবিতা।
সাহিত্যিক জিনাত নাজিয়ার সম্পাদনায় যৌথ গল্পগ্রন্থ ‘গল্পে কথা’। বইটিতে রয়েছে ৩ জন লেখকের ছোটগল্প।
শিশুদের জন্য লেখা জিনাত নাজিয়া রচিত একক ছোটগল্প ‘টমির চন্দ্রযাত্রা’
বেলাল বাঙালি রচিত গবেষণাধর্মী প্রবন্ধ  ‘বিচিত্র বিভায় রবীন্দ্রনাথ’
তরুণ লেখক মোহাম্মদ সোহেল হোসেন এর সায়েন্স ফিকশন ‘ভালো থেকো’
এসমস্ত বই প্রকাশ করেছে তরফদার প্রকাশনী, জ্ঞান বিতরণী, অঙ্কুর প্রকাশনী ও জ্ঞান কোষ প্রকাশনী।
পাঠকদের হাতে বই তুলে দিতে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধের ১০ তারিখে একুশে গ্রন্থমেলায় বই প্রদর্শন করা হবে।
ইতোমধ্যে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উদ্যোগে ‘তরুণ লেখকদের আত্মপ্রকাশ শীর্ষক’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে “তরুণ লেখকদের স্ব-রচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, বাংলাদেশ তরুণ লেখক পুরষ্কার ২০১৭ প্রদান, তরুণ লেখকদের অনুভূতি প্রকাশ, প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও সর্বশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান”।  এ কর্মসূচি সফল করতে আগামী ১০ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা আহ্বান করা হয়েছে।

Related posts

বিগতদিনে তরুণ লেখকরাই এদেশের নতুন পথ দেখিয়েছে আগামীতে তরুণ লেখক পরিষদও এদিকেই এগিয়ে যাবে – মেনন

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের ২১শে গ্রন্থমেলা প্রকাশনা উপকমিটির উদ্যোগে বাংলা একাডেমীর মোড়ক উন্মোচন মঞ্চে পরিষদের সদস্যদের পাঁচটি…

Read more

তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মিলন ও সাধারণ সম্পাদক জিসান

বাংলাদেশ তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সম্মেলন গত ২৭ জুন ২০১৮ জেলা সদরে অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে কমিটির একটি…

Read more

মলয় স্যার পুনরায় সভাপতি ও রাম প্রসাদ বাগচী সাধারণ সম্পাদক নির্বাচিত

রিপোর্ট।। মাগুরা জেলায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের বুনাগাতী ডিগ্রী কলেজ শাখায় পুনরায় সভাপতি হলেন বাংলা বিভাগের প্রভাষক মলয় কান্তি মজুমদার …

Read more

Leave the first comment