নিজস্ব ডেস্ক ।। সর্বস্তরের জনগণকে দু:খি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে লেখক পরিষদের ফেসবুক, ওয়েব সাইড ও মুঠোফোনের মাধ্যমে একটি ক্ষুদে বার্তা প্রকাশ করা হয়। তরুণ লেখক পরিষদের সদস্যদের পরিশ্রমের ফসল হিসেবে দু’শতাধিক মানুষের বস্ত্র সংগ্রহ করা সম্ভব হয়।
ভিক্টেরিয়া পার্ক সংলগ্ন রাস্তার উপর রাত যাপন করা, বুড়িগঙ্গা নদীর পাড়ে টঙ্গ ঘর বানিয়ে বসবাস করা এবং পুরাতন ঢাকার বিভিন্ন অলিগলিতে দু:খি মানুষের সন্ধানে ঘুরে বেড়িয়েছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের তরুণ কর্মী-বাহিনী। বস্ত্র বিতরণের প্রথম কর্মসূচির অংশ হিসেবে গত ২০ জানুয়ারি ২০১৭ রাত ১১টা থেকে ভোর ৪টা পর্য্যন্ত দু:খি মানুষের দ্বারে দ্বারে ঘুরেছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের একটি বিশেষ দল।
প্রথম কর্মসূচিতে প্রায় দুই শত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা সম্ভব হয়। দু:খি মানুষের পাশে অবস্থান নিতে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সভাপতি আশিকুল কায়েস এর নেতৃত্বে কাজ করেছেন লেখক পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি আশিকুল কায়েস বলেন, সমাজে অধিকাংশ মানুষের মাথার উপর ছাদ থাকে বলেই স্বাভাবিকভাবে দু:খি মানুষের কথা মাথায় আসে না। এক শ্রেণীর মানুষেরা পথে পড়ে থাকা মানুষদের ঘৃণার চোখে দেখে, কিন্তু তারাওতো এদেশেরই মানুষ। সমাজের সবাই যদি এসকল মানুষদের শ্রেণি বিভেদ না করে একই কাতারে দেখি তাহলে আমাদের দেশ ও দেশের সমাজ সুশীল সমাজে পরিণত হবে।
তিনি সর্বস্তরের জনগণকে দু:খি মানুষের পাশে দাঁড়ানো আহ্বান জানান।
কাপড় বিতরণ কর্মসূচিতে অংশ নেন- আশিকুল কায়েস, শাওন ফারাজী, মো. রায়হান, সাইফ ও আলী আজিম খাঁন।





