
কেন আমরা ঘুষ নেই? ঘুষ দেই বলেইতো ঘুষ নেই। না থাকিলে টাকার কারি মিলবে নাকো কোনো চাকরি। পকেটে থাকিলে টাকা লাগিবে না কোনো মেধা, মেধাতালিকায় শির্ষে রবে টাকার জোরে চাকরি হবে। বাবার জমি করে বিক্রি নিলাম একটা মস্ত চাকরি, উসুল করতে সেই টাকা তুলে নিলাম ঘুষের টাকা। করতে গিয়ে অর্থ উপর্যন বিবেককে দিলাম বিষর্জন, না নিলে ঘুষের টাকা ঘুরবে না সংসারের চাকা। একদিন মোড়া হয়ে যাব ক্ষয় যদি এই ঘুষের ধারা অব্যহত রয়, কি করে পাব মোড়া এ থেকে মুক্তি বসে নিরালায় ভাবি এর যুক্তি।

