কি কথা বলবো ব্যাথিত কন্ঠে, ঘাড় নিচু করে বলছি তাই। রুপেতে মানুষ হলেও ওদের বিবেকের কোন চিহ্ন নাই। ওহে বন্ধু, কতকাল আর সইবো বলো এ বিষজ্বালা? সুযোগেই ওরা পড়ায় গলে বিষমাখা ব্যাথার মালা। শুনেছো কি কথা! ওরা কি বলে! ওরা অমানুষ তাই বোঝায়। লোভে ওরা সব বদ্ধ পাগল, অসুরী কন্ঠে…

কি কথা বলবো ব্যাথিত কন্ঠে, ঘাড় নিচু করে বলছি তাই। রুপেতে মানুষ হলেও ওদের বিবেকের কোন চিহ্ন নাই। ওহে বন্ধু, কতকাল আর সইবো বলো এ বিষজ্বালা? সুযোগেই ওরা পড়ায় গলে বিষমাখা ব্যাথার মালা। শুনেছো কি কথা! ওরা কি বলে! ওরা অমানুষ তাই বোঝায়। লোভে ওরা সব বদ্ধ পাগল, অসুরী কন্ঠে মিথ্যে গায়। দেখেছো কি ওদের, চিনিয়াছো কি? ওরাই তো সেই ঘৃণ্য জাত। বড় আফসোস! মানুষ অমানুষ চেহারাতে কোনো নেই তফাত। ওদের রাজ্যে মিথ্যের ভাব সত্যের কোন নাইরে ঠাই। গভীর আঁধার ঘিরিয়া রেখেছে ডুবিয়াছে তাই সূর্যটাই। ওরা নহেরে রক্তের গড়া, মাংসে ওদের ধরেছে ঘুন। পিপাসায় ওরা করছেরে পান মানুষের তাজা গরম খুন! ওরা কভু নহে সভ্য মানুষ, ওরাই হিংস্র জন্তু পাল। আজ থেকে হোক সূচনা ধরায়, জঙ্গী বিহীন নব্যকাল।

Related posts

প্রশ্নপত্র ফাঁস রোধে মোহাম্মদ সোহেল এর কতিপয় পরামর্শ

প্রশ্নপত্র ফাঁসের হাত থেকেরেহাই পেতে আমার চিন্তা বা ভাবনা উপস্থাপনা করছি।১.একটি বাক্সে প্রশ্নের সিলগালা খাম টি রাখা থাকবে।২.বাক্সের মুখ আধুনিক…

Read more

বিরহ যন্ত্রণা ।। মোঃ লোকমান হোসেন শিশির ।।

বিরহ যন্ত্রণায় ক্ষণিকের আনন্দ ঘনভূত আমার জীবনক্লান্ত-শিক্ত অশ্রু আমার খোঁজে কার আশ্রয়-ভূবন ঘুরিয়া নাহি পেলাম নাহি পেলাম সুখ,আহা বারবার টানে…

Read more

বর্তমান আমি ।। মেহেদি হাসান ।।

অতীত আমি গেছি ভুলিমনের সুখে নিরাই ইরি।মাটিতে হাঁটু ফেলিমাথাটা নিচু করিমাটিটা খামচি ধরিআগাছাগুলো ফেলছি তুলি।ক্লান্তি তখন আসে ঘিরিহারানো দিনের গানগাইতে…

Read more

Leave the first comment