বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টা ও পরিষদের একুশে গ্রন্থমেলা প্রকাশনা উপকমিটির সমন্বয়ক জনাব দেবাশিষ ভট্টাচার্য্য আজ বাংলা একাডেমীতে আয়োজিত ব্যক্তিগত মিটিং শেষে পরিষদের সদস্যদের প্রকাশিত বই পরিদর্শন করেন।
এসময় পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উম্মে হানি মেঘলা, প্রকাশনা বিষয়ক সম্পাদক সৌরভ আলম সাবিদ, কেন্দ্রীয় সদস্য সোহেল হোসেন ও আব্দুল হালিম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
সদস্য, পাঠক ও শুভানুধ্যায়ীদের সাথে আলাপকালে গ্রন্থমেলা ও প্রকাশিত বইয়ের উপর তিনি ভিন্নমত উপস্থাপন করেন।
তিনি বলেন, একুশে গ্রন্থমেলা বাঙালী জাতির ঐতিহ্যের মেলা। এই মেলা যেমন লেখক ও পাঠকের দূরত্বের অবসান ঘটিয়ে উভয়ের মধ্যে সেতু বন্ধন তৈরি করে ঠিক তেমনি লেখকেরা তাদের নতুন চিন্তাভাবনা ও বিভিন্ন তথ্য পাঠকদের জানাতে সহযোগিতা করে।
তিনি আরও বলেন, গোটা সমাজের চোখে আঙ্গুল দিয়ে তৃতীয় লীঙ্গের গুরুত্ব তুলে ধরে তথাকথিত পাঠকদের তাদের সম্পর্কে তৈরি হওয়া কালো আবরণ সরিয়ে সুচিন্তিত দৃষ্টিভঙ্গি তৈরিতে সহযোগিতা করবে, সেরকম একটি প্রতিবাদমুখী গ্রন্থ “হ্যাঁ আমি হিজড়া” প্রকাশ করেছেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উম্মে হানি মেঘলা। তার গ্রন্থ পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলবে বলে আমি আশা করি।
এছাড়াও পরিষদের সদস্যদের প্রকাশিত বইয়ের প্রসংশা করে তিনি বলেন দক্ষ ও সুচিন্তিত মত বই আকারে প্রকাশের ফলে লেখক পরিষদের সদস্যবৃন্দ দেশের শিল্প সাহিত্য সমৃদ্ধির ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যেতে সহযোগিতা করলো।
জনাব দেবাশিষ ভট্টাচার্য্যেের পরিষদের সদস্যদের প্রকাশিত বই পরিদর্শন
বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টা ও পরিষদের একুশে গ্রন্থমেলা প্রকাশনা উপকমিটির সমন্বয়ক জনাব দেবাশিষ ভট্টাচার্য্য আজ বাংলা একাডেমীতে আয়োজিত ব্যক্তিগত মিটিং শেষে পরিষদের সদস্যদের প্রকাশিত বই পরিদর্শন করেন। এসময় পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উম্মে হানি মেঘলা, প্রকাশনা বিষয়ক সম্পাদক সৌরভ আলম সাবিদ, কেন্দ্রীয় সদস্য সোহেল হোসেন ও আব্দুল হালিম সহ…

Related posts

বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টার সাথে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, পরে সংস্কৃতি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা
মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টা জনাব দেবাশীষ ভট্টাচার্য আজ শনিবার সকাল ৮টায় মাগুরা শহরের আল নেয়ামা আবাসিক হোটেলে…

তরুণ লেখক জামালের হাতে বই তুলে দিলেন বসুন্ধরা শুভসংঘ
নিউজ ডেক্স।। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর গ্রামে বেশ কয়েক বছর আগে চালু হয় সারপুকুর যুব ফোরাম পাঠাগার। ‘বইপাগল’ হিসেবে পরিচিত…

শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”
ডেক্স রিপোর্ট।। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”। নড়াইল জেলা কমিটির বাস্তবায়নে প্রকাশ…
